Entertainment

Facebook : জল্পনার অবসান! ফেসবুকের নতুন নাম ঘোষণা করে দিলেন মার্ক জুকারবার্গ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৯ অক্টোবর: জল্পনার অবসান! ফেসবুকের (Fcaebook) নতুন নাম ঘোষণা দিলেন সিইও (CEO) মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। বৃহস্পতিবার (২৮ অক্টোবর), ফেসবুকের কানেক্ট ইভেন্টে মার্ক জুকারবার্গ ঘোষণা করেন যে, কোম্পানির নতুন নাম হবে ‘মেটা’ (Meta)। দ্য ভার্জ (The Verge) সূত্রে জানা গেছে, জুকারবার্গ এদিন বলেন যে, “আমরা এমন একটি কোম্পানি যা বিশ্ববাসীকে সংযুক্ত করার প্রযুক্তি তৈরি করে।” তিনি এও বলেন, “আমরা আমাদের প্রযুক্তির কেন্দ্রে মানুষকেই রাখব বলে ঠিক করেছি। আমরা সম্মিলিতভাবে অর্থনীতির একটা বৃহৎ জগৎ খুলে দিতে চাই।” প্রসঙ্গত, এই ‘মেটা’ শব্দটি যে ‘মেটাভার্স’ (Metaverse) থেকেই এসেছে, তা বলাই বাহুল্য। আর, এই মেটাভার্স হল- ভার্চুয়াল জগতের সর্বাধুনিক ও সর্বোচ্চ সংস্করণ! বলা হচ্ছে, মেটাভার্সই হবে ইন্টারনেটের ভবিষ্যৎ। প্রযুক্তিবিদরা বলছেন, মেটাভার্সের কারণে ইন্টারনেটের ভার্চুয়াল জগতকে মনে হবে বাস্তব জগতের মতো, যেখানে মানুষের যোগাযোগ হবে বহুমাত্রিক! মেটাভার্স প্রযুক্তির মাধ্যমে আপনি কোন কিছু শুধু দেখতেই পাবেন না, তাতে নিজেকে জড়িয়ে ফেলতেও সক্ষম হবেন। ভার্চুয়াল জগতকে মনে হবে সত্যিকারের বাস্তব পৃথিবীর মতো!

ফেসবুকের নতুন নাম (ছবি- The Verge) :

ফেসবুকের ক্যালিফোর্নিয়ার সদর দপ্তরের Meta নামে আত্মপ্রকাশ (ছবি- The Verge) :

প্রসঙ্গত, দ্য ভার্জ (The Verge)’ কে দেওয়া সাক্ষাৎকারে গত জুলাই মাসেই মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন যে, ফেসবুকের (Facebook) ভবিষ্যত সাফল্যের চাবিকাঠি মেটাভার্স (Metaverse) ধারণার মধ্যে নিহিত! মেটাভার্স ধারণাকে আরও একধাপ এগিয়ে দিতেই তাই মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) এর নতুন নাম দিলেন “মেটা” (Meta)। কারণ, জুকারবার্গের মতে- “সামাজিক প্রযুক্তির অন্যতম সর্বোচ্চ স্তরই হল মেটাভার্স।” সংবাদসংস্থা বিবিসি (BBC)- এই মেটাভার্স ধারণা-কে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে, যে উদাহরণ দিয়েছে সেটি হল- “ধরা যাক ফেসবুকে আপনার একজন বন্ধু পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে বেড়াতে যাওয়ার অপূর্ব কিছু ছবি পোস্ট করেছেন। ফেসবুক দেখার সময় এই প্রযুক্তির কারণে মনে হবে আপনিও সেখানে উপস্থিত আছেন। আর যে প্রযুক্তির মাধ্যমে এসব ঘটবে তার নাম মেটাভার্স।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ফেসবুকের মূল কোম্পানি’র নাম বদলে গেলেও এর অধীনে থাকা ফেসবুক অ্যাপ, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রামে নামের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন জুকারবার্গ।

AFP সূত্রে জানা গেছে এই তথ্য :

মেটাভার্সের জগতে প্রবেশ করতে চলেছেন ফেসবুক (Facebook) ব্যবহারকারীরা :

***পড়ুন : নতুন দিগন্তে ফেসবুক! ২৮ অক্টোবর থেকেই নতুন নামে Mark Zuckerberg এর কোম্পানি…

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago