Examination

Examination: পশ্চিম মেদিনীপুরের হাই মাদ্রাসায় পরীক্ষা চলাকালীন দেদার টোকাটুকি পড়ুয়াদের, সহায়তার হাত বাড়িয়ে দিলেন শিক্ষকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ এপ্রিল: পরীক্ষা চলছে নাকি টোকাটুকির ট্রেনিং, বোঝা মুশকিল! একটি ছোট্ট শ্রেণী কক্ষে বেঞ্চ পিছু ২-৩ জন করে পরীক্ষার্থী। পারলে এ ওর ঘাড়ে চেপে বসে! বেঞ্চে খোলা নানা ধরনের নোটসের জেরক্স থেকে বই-খাতা পত্র। আছে মোবাইলও। তার থেকেও বড় কথা, ওই পরীক্ষার হলে ৩-৪ জন শিক্ষক মিলে পরীক্ষার্থীদের রীতিমতো প্রশ্ন ধরে ধরে উত্তর করিয়ে দিচ্ছেন! হ্যাঁ, বুধবার (১৯ এপ্রিল) ঠিক এভাবেই পরীক্ষা হল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের চার নম্বর অঞ্চলের অন্তর্গত মহিষাগেড়্যা হাই মাদ্রাসায়। আর, খবর পেয়ে, ওই মাদ্রাসায় গিয়ে সেই ছবি তুলতে গিয়ে ইলেকট্রনিক্স মাধ্যমের এক সাংবাদিক রীতিমতো হেনস্থার শিকার হলেন ‘কীর্তিমান’ ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের দ্বারা! তাঁর মোবাইল কেড়ে নিয়ে এক ‘বেয়াদব’ ছাত্র রীতিমতো প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকেন বলেও ওই সংবাদ কর্মীর অভিযোগ। ওই চ্যানেলের তরফে ইতিমধ্যে জেলার ডি.আই অফিসে অভিযোগও জানানো হয়েছে। প্রয়োজনে পুলিশের দ্বারস্থ হবেন বলেও ওই সাংবাদিক জানিয়েছেন। আর, স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জেলাজুড়ে!

শিক্ষকদের সাহায্যে ছাত্রদের টোকাটুকি:

প্রসঙ্গত উল্লেখ্য যে, একদিকে যখন তীব্র দাবদাহের কারণে রাজ্য সরকার তথা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়’গুলিতে ছুটি ঘোষণা করেছেন, সেখানে তীব্র গরম ও সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে, শিক্ষা দপ্তরের বিশেষ অনুমতিক্রমে (প্রধান শিক্ষকের বক্তব্য অনুযায়ী) কেশপুর মহিষাগেড়্যা হাই মাদ্রাসায় বুধবার অনুষ্ঠিত হল পরীক্ষা (ভোকেশনাল কোর্সের পরীক্ষা বলে জানা যায়)। আর, পরীক্ষার হলের মধ্যেই দেদার চললো মোবাইল, নোটস, বই নিয়ে টুকলি। শুধু তাই নয়, ৩০-৪০ জন ছাত্র-ছাত্রীকে (পরীক্ষার্থীকে) ৩-৪ জন শিক্ষক মিলে এই টুকলি বা নকল করার কাজে সাহায্য করলেন। আর, সেই খবর পেয়েই স্কুলে গেলে সংবাদমাধ্যমকে হুমকি দেন বিদ্যালয়ের শিক্ষকরা! রীতিমতো তেড়ে যায় কয়েকজন ছাত্র। যদিও, কি পরীক্ষা হচ্ছে, কোন নির্দেশে পরীক্ষা হচ্ছে, কেন তাঁরা এভাবে টুকলিতে সাহায্য করছেন; তার কোনো সদুত্তর দিতে পারেননি শিক্ষকরা। আর, ছাত্ররা হুমকি দিতে থাকে, এই খবর করলে প্রাণে মেরে ফেলা হবে! এই বিষয়ে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, তাঁরা সরকারি নির্দেশ নিয়েই পরীক্ষা নিয়েছেন। তবে তিনি যেহেতু নিজে উপস্থিত ছিলেন না, তাই বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। ডি.আই চাপেশ্বর সর্দার বলেন, “অবিলম্বে আমি বিষয়টি খতিয়ে দেখছি। ওই ছাত্রদের এত সাহস হয় কি করে!” ঘটনা ঘিরে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে জেলাজুড়ে।

ছাত্রের হুমকি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago