Health

Midnapore: বেঙ্গল পোস্টের খবরের জের! অবশেষে প্রচন্ড গরমে রোগীদের জন্য ১২-টি পাখা লাগানো হল জেলার এই সরকারি হাসপাতালে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২০ এপ্রিল: চলতি সপ্তাহের সোমবার (১৭ এপ্রিল)-ই বেঙ্গল পোস্ট ডিজিটালে তুলে ধরা হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালের করুণ দশা! ৪০ ডিগ্রি গরমেও হাসপাতালে নেই কোন সিলিং ফ্যান বা কোনো ধরনের ইলেকট্রিক পাখা। বাধ্য হয়েই তাই, হাসপাতাল চত্বরে কেউ বা কারা (হতে পারে, রোগীর পরিজনেরাও) ক্ষুব্ধ হয়ে পোস্টার চিটিয়ে দিয়েছিলেন, “এই হাসপাতালে রোগী ভর্তি করিলে, সঙ্গে করে হাত পাখা আনিবেন।” ‘লজ্জার’ সেই খবরই তুলে ধরেছিল বেঙ্গল পোস্ট সহ বিভিন্ন সংবাদমাধ্যম। বিষয়টির দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছিলেন চন্দ্রকোনা ১নং ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। অবশেষে সেই সমস্যার সমাধান হল! প্রচণ্ড দাবদাহে তীব্র অস্বস্তি থেকে নিষ্কৃতি মিললো রোগীদের। বিডিও সহ জেলা ও ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বুধবার ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে লাগানো হল ১২-টি ফ্যান (ওয়াল ফ্যান)।

হাসপাতাল পরিদর্শন করলেন BDO, BMOH:

জানা যায়, সোমবারের খবরের পরই নড়ে চড়ে বসে স্বাস্থ্য দপ্তর। সমস্যা সমাধানে তৎপর হন বিডিও রথীন্দ্রনাথ অধিকারীও। তড়িঘড়ি বৈঠক হয় রোগী কল্যাণ সমিতির। সেখানেই সিদ্ধান্ত হয় আপাতত ১২টি পাখা লাগানোর বিষয়ে। বুধবার সেই কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন BMOH নিরঞ্জন কুঁতি। বিডিও স্বয়ং হাসপাতালের অবস্থা খতিয়ে দেখেন। তিনি জানান, “এই হাসপাতালে ফ্যান কম ছিল। তাই, এই গরমে রোগীদের অসুবিধার কথা ভেবে আরও বেশ কিছু ফ্যান লাগানো হয়েছে।” উল্লেখ্য যে, গতকাল অর্থাৎ বুধবার পশ্চিম মেদিনীপুরে ছিল মরশুমের সর্বাধিক তাপমাত্রা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়, বুধবার জেলা শহর মেদিনীপুর সহ সংলগ্ন এলাকায় সর্বাধিক তাপমাত্রা ছিল ৪২.৯৫ ডিগ্রি সেলসিয়াস। যা শুধু চলতি মরশুম নয়, গত কয়েক দশকের মধ্যেও রেকর্ড তাপমাত্রা বলে জানা গেছে। আর, এই গরমে যদি সরকারি হাসপাতালে ন্যূনতম ফ্যান বা পাখা টুকু না থাকে, তাহলে তা যে সত্যিই দুর্ভাগ্যের তা বলার অপেক্ষা রাখে না! অবশেষে তাই, নড়েচড়ে বসে স্বাস্থ্য দপ্তর এবং ব্লক প্রশাসন। আপাতত কিছুটা স্বস্তিতে হাসপাতালে ভর্তি রোগীরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago