Examination

HS Result: বাবাকে হারালেও লড়াই থামেনি, অভাবকে নিত্যসঙ্গী করেই উচ্চ মাধ্যমিকে সফল পশ্চিম মেদিনীপুরের সোমা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ মে: বাবা পেশায় ছিলেন সামান্য এক কৃষক। অভাব নিত্য সঙ্গী হলেও, মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন তিনি। চেষ্টা করে গেছেন সীমিত সামর্থ্যের মধ্যেও মেয়েকে মানুষের মত মানুষ করতে। তাই, পড়াশোনায় যেমন সর্বদা উৎসাহ দিয়ে গেছেন, তেমনই শিখিয়েছেন নাচ ও গান। টানাটানির মধ্যেও বাবা, মা, ঠাকুমা, ভাইকে নিয়ে দিব্যি চলছিল সংসারও। হঠাৎই ছন্দপতন হয় ২০২১ সালে! অতিমারী বা করোনার সময়ে নিউমোনিয়ায় মৃত্যু হয় বাবার। এরপর থেকেই জীবন-যুদ্ধে এক নতুন লড়াই শুরু হয় পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের কাঁটাগেড়িয়া এলাকার সোমা রাউত’র। তবে, শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জয়ী হয়েছেন সোমা! নিজের জেদ ও অধ্যাবসায়কে সঙ্গে নিয়ে বাবার মৃত্যু-শোক মনের মধ্যে চেপে রেখেও উচ্চমাধ্যমিকে ৫০০’র মধ্যে ৪৩৫ (৮৭ শতাংশ নম্বর) পেয়েছে নারায়ণগড় প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই মেয়ে।

মা ও ঠাকুমার সঙ্গে সোমা :

ছোট থেকেই মেধাবী সোমা। বাবা চাষবাস করতেন। পড়াশোনার পাশাপাশি ছোট থেকে মেয়েকে গানের তালিম দিতেন। গানের গলাও বেশ তার। করোনা কালে যখন একাদশ শ্রেণীতে ভর্তি হয় সোমা, তখনই তার বাবাকে হারায়। এরপর থেকে মা’ ই ভরসা ছিল সোমার কাছে। পড়াশোনায় সাহায্য করত তার জেঠতুতো দাদাও। নিজেকে প্রতিষ্ঠা করবার লড়াই শুরু হয়েছিল একাদশ শ্রেণী থেকে। এরপর, নিজের জেদ, সাহস আর অধ্যাবসায়-কে সঙ্গে নিয়ে উচ্চমাধ্যমিকে ভালো ফল করেছে সে। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের রাজা ঋষিকেশ লাহা উচ্চ শিক্ষানিকেতনের কলা বিভাগের ছাত্রী সোমা। স্কুল এবং দু’এক জন গৃহ শিক্ষকের সহায়তায় আজ সফল প্রত্যন্ত অঞ্চলের সোমা রাউত। বড় হয়ে শিক্ষকতা করতে চায় সে। বাবার ইচ্ছে ছিল গান নিয়েও পড়াশোনা করুক তার মেয়ে। তাই, পড়াশোনার সাথে গানের চর্চাও চালিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে। পরিবারের বক্তব্য, ছোট থেকেই অত্যন্ত মেধাবী ও মনোযোগী সোমা। তবে, সরকারি কিংবা বেসরকারি সহায়তা পেলে সফলতার শিখরে পৌঁছতে পারবে তাঁদের বাড়ির মেয়ে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago