Festival

Midnapore Puja: নিন্দুকদের মুখে ছাই দিয়ে এক মঞ্চে দিলীপ-শুভেন্দু! মহাষষ্ঠীর সন্ধ্যায় মেদিনীপুর থেকে হিন্দু জাগরণের ডাক শুভেন্দু’র; ‘শক্তিশালী’ সরকারের স্বপ্ন দেখালেন দিলীপ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ অক্টোবর: সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তাঁদের দু’জনকে নিয়ে অনেক কানাঘুষোই চলে বিজেপির অন্দরমহলে! বিশেষত, পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি’তে দু’জনের দুই ‘লবি’ বা ‘গোষ্ঠী’ নিয়েও কান পাতালেই অনেক কথা শোনা যায়। দু’জনই অবিভক্ত মেদিনীপুরের ‘ভূমিপুত্র’। জঙ্গলমহল ঝাড়গ্রামের সন্তান দিলীপ বর্তমানে মেদিনীপুর লোকসভার সাংসদ। অন্যদিকে, কাঁথি থেকে মেদিনীপুর, খড়্গপুর থেকে লালগড়, বেলদা থেকে ঝাড়গ্রামে একসময় শাসকদলের (তৃণমূলের) নেতা হিসেবে দাপিয়ে বেড়িয়েছেন শুভেন্দু। অপরদিকে, বিজেপি-তে গিয়েও খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে পরাস্ত করে হয়েছেন বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবেই, অবিভক্ত মেদিনীপুরের ‘জনপ্রিয় নেতা’র তকমা এখনও তাঁর ঘাড়ে। সমালোচকেরা বলেন, এই ‘জনপ্রিয়তা’ নিয়েই নাকি দু’জনের মধ্যে চাপা রেষারেষির সম্পর্ক! তবে, মহা ষষ্ঠী’র সন্ধ্যায় অন্তত সবকিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বেলদার হসপিটাল রোড সর্বজনীন দুর্গোৎসবের উদ্বোধনে দু’জনকেই দেখা গেল খোশমেজাজে। হাতে হাত রেখে ফিতে কাটা থেকে এক মঞ্চে বসে পরস্পরের বক্তব্য মন দিয়ে শোনা, সবকিছুই করলেন অধুনা বঙ্গ বিজেপি’র দুই প্রধান সেনাপতি।

একসঙ্গে পুজো উদ্বোধন :

সন্ধ্যা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বেলদা’য় অনুষ্ঠিত হসপিটাল রোড সর্বজনীন দুর্গোৎসব-এর পুজো উদ্বোধনে পৌঁছন বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুষ্পবৃষ্টি-তে দুই গেরুয়া সেনাপতি’কে বরণ করে নিলেন উদ্যোক্তারা। তারপর, দিলীপ-কে কাছে ডেকে, একসঙ্গে ফিতে কাটলেন শুভেন্দু। মা দুর্গার সামনে দাঁড়িয়ে ছবিও তুললেন। বক্তব্যের শুরুতে দিলীপ ঘোষ কেন্দ্রীয় সরকার তথা মোদী সরকারের জয়গান গাইলেন। অতিমারীর মোকাবিলা করে, কিভাবে মোদীজির নেতৃত্বে এগিয়ে চলেছে ভারত, তাও বললেন। বাংলায় ‘দুর্নীতিগ্রস্ত’ সরকারকে উৎখাত করে শক্তিশালী সরকার গঠনের ডাক দিলেন। অন্যদিকে, ‘যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের এগিয়ে যাওয়া’র বিষয়টি উল্লেখ করে শুভেন্দু বলেন, “এই বিষয়ে আমাদের সর্বভারতীয় নেতা তথা সাংসদ দিলীপ দা বলেছেন, আমি শুধু বলবো বাংলার বুকে তোষণের রাজনীতি নির্মূল করে এক সুস্থ সনাতন সংস্কৃতি গড়ে তোলার কথা।”

শুভেন্দু মনে করিয়ে দিলেন, “আমি চতুর্থীর দিন মেদিনীপুরে একটি ও কলকাতায় একটি পুজো উদ্বোধন করতে গিয়েছিলাম। দু’ জায়গাতেই পুজো উদ্যোক্তারা বললেন, দাদা হাইকোর্টের অর্ডার নিয়ে পূজা করছি!” বলাই বাহুল্য, মেদিনীপুর শহরের শরৎপল্লীতে এই প্রথম এক মাঠে দু’টি পুজোকে কেন্দ্র করে যেভাবে হাইকোর্ট অবধি জল গড়িয়েছিল, সেকথাই উল্লেখ করেছেন শুভেন্দু। চতুর্থীর দিন শাসকদলের কাউন্সিলরের (চন্দ্রানী দাস) পুজো বিধায়ক জুন মালিয়া উদ্বোধন করেছেন, অন্যদিকে আদি পূজা কমিটি (শরৎপল্লী নাগরিক সমিতি)’র পক্ষ থেকে পুজো উদ্বোধন করানো হয়েছে শুভেন্দু-কে দিয়ে। সেকথাই স্মরণ করিয়ে শুভেন্দু এদিন বেলদার মঞ্চ থেকে বললেন, “এরাজ্যে জয় শ্রীরামকে গালিগালাজ বলা হয়, শিবলিঙ্গকে আক্রমণ করা হয়, মা কালীকে অবমাননা করা হয়! এটা যদি উত্তর প্রদেশে হতো, যত আলকাতরা ছিল, ওদের মুখে লাগিয়ে দিত। বাংলায় হিন্দুদের গায়ের চামড়া গন্ডারের থেকেও বেশি মোটা হয়ে গেছে! সেজন্যই পিতৃপক্ষে একজন কাঁচি হাতে নিয়ে ঘোরেন পুজো উদ্বোধনের জন্য। উনি ভুলভাল সরস্বতী মন্ত্র, চন্ডীপাঠ করেন। ক্ষমতা থাকলে বাইবেল, কোরাণের দু’লাইন ভুল বলে দেখান! সময় এসেছে বাংলার হিন্দুদের জাগরিত হওয়ার। সুস্থ সনাতন সংস্কৃতি গড়ে তোলার।” বরাবরের মতোই এদিনও শুভেন্দু গীতা-কে সিলেবাসে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন। তাঁর মতে, “গীতা শুধু ধর্মীয় গ্রন্থ নয়। গীতা হলো বিজ্ঞান!”

একমঞ্চে দিলীপ – শুভেন্দু:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago