Festival

Midnapore: শহরের প্রান্তিক এলাকার কচিকাঁচাদের নিয়ে ব্যতিক্রমী এক ভাইফোঁটার আয়োজনে সুজয়, সম্প্রীতির বার্তা দিলেন মৌ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৭ নভেম্বর: পিছিয়ে পড়া এলাকার প্রায় আড়াই হাজার কচিকাঁচাদের নিয়ে গণ-ভাইফোঁটার আয়োজন করা হল মেদিনীপুর শহরে! পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা’র উদ্যোগে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শনিবার, ভ্রাতৃদ্বিতীয়ার দিন বিকেলে। মেদিনীপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের দারিদ্র্য অধ্যুষিত কমারপাড়ায় প্রায় আড়াই হাজার শিশু কিশোরকে ভাই ফোঁটা দেওয়া হয়। সুজয় জানালেন, “এই বছর নতুন নয়, গত ২০ বছর ধরে এই কর্মসূচি পালন করে আসছি ওদের মুখে একটু হাসি ফোটানোর জন্য।” এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, জেলা তৃণমূলের মুখপাত্র সুকুমার পড়িয়া প্রমুখ।

প্রায় আড়াই হাজার কচিকাঁচাদের নিয়ে গণ ভাইফোঁটার আসর :

মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি :

অন্যদিকে, শনিবার সন্ধ্যায় শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও আয়োজন করা হয়েছিল, গণ ভাইফোঁটার আসরের। শহরের স্টেশন রোডে ৫ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এদিনের এই কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন MKDA চেয়ারম্যান দীনেন রায়, মহিলা তৃণমূলের সভানেত্রী মৌ রায় প্রমুখ। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা শহর তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌ বলেন, “গণ ভাইফোঁটার এই আসর থেকে ধর্মীয় সম্প্রীতি’র বার্তা দিতে চেয়েছি আমরা। আমাদের নেত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাই, এই অনুষ্ঠানে আমারা সর্ব ধর্মের ভাইদের আমন্ত্রণ জানিয়েছিলাম।”

মৌ রায়ের উদ্যোগে গণ ভাইফোঁটার আয়োজন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago