Festival

Ravan Dahan: খড়্গপুর শহরের ‘রাবণ দহন’ শনিবার, শততম বর্ষে থাকছে নানা চমক! জঙ্গলমহলে ‘রাবণ বধ’ রবিবার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১১ অক্টোবর: ‘মিনি ইন্ডিয়া’ খড়গপুরের এক ঐতিহ্যমন্ডিত অনুষ্ঠান ‘রাবণ দহন’ বা ‘রাবণ বধ’ (Ravan Dahan)। রেল শহর খড়গপুরের ১৮নং ওয়ার্ডের রাবণ পোড়া ময়দানে (নিউ সেটেলমেন্ট) গত ৯৯ বছর ধরে বিজয়া দশমীর সন্ধ্যায় এই অনুষ্ঠান আয়োজিত হয়। অশুভ শক্তির অবসান বা অধর্মের বিনাশ সূচক এই অনুষ্ঠান উপভোগ করতে জেলা তথা জেলার বাইরের হাজার হাজার মানুষ উপস্থিত হন রেল শহর খড়গপুরের রাবণ পোড়া মাঠে। খড়গপুর পৌরসভা, পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় এবং দশেরা কমিটির উদ্যোগে এবারও এই অনুষ্ঠান আয়োজিত হবে। তিথি মেনে আগামীকাল অর্থাৎ শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এই অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শততম বর্ষের এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে শুক্রবার সকাল থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে দশেরা কমিটির তরফে।

খড়গপুরে চলছে প্রস্তুতি:

নানা চমক থাকছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা:

আতসবাজির প্রদর্শনী থেকে শুরু করে সব ক্ষেত্রেই নানা চমক থাকছে বলে শুক্রবার বিকেলে জানিয়েছেন দশেরা কমিটির তরফে খড়গপুরের প্রাক্তন বিধায়ক তথা MKDA-র ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার। পুলিশ সুপার ধৃতিমান সরকারের হাত দিয়েই এবারের প্রতীকী ‘রাবণ বধ’ সম্পন্ন হবে বলে জানা গেছে দশেরা কমিটির তরফে। এও জানা গেছে, উপস্থিত থাকবেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। আমন্ত্রণ পেয়েছেন তৃণমূলের জেলা সভপতি তথা সিএবি-র জেলা প্রতিনিধি সুজয় হাজরা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতিরাও। যদিও তাঁরা উপস্থিত থাকবেন কিনা নিশ্চিত করেন নি! অন্যদিকে, শালবনী ব্লকের পিড়াকাটাতেও জাঁকজমক সহকারে রাবণ দহন বা রাবণ বধ অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে গত কয়েক দশক ধরে। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় পিড়াকাটা ফুটবল মাঠে এই অনুষ্ঠান আয়োজিত হবে। আকর্ষণীয় আতসবাজির প্রদর্শনীও হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

পিড়াকাটা বাজারের মণ্ডপ আর প্রতিমা দেখতে দর্শনার্থীদের ঢল অষ্টমীর রাতে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago