Fire

Fire: পশ্চিম মেদিনীপুরে আগুনে ভষ্মীভূত গোয়ালবাড়ি! জখম গবাদিপশু, আগুন নেভালেন ১০০ দিনের শ্রমিকরা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর: একের পর এক আগুন লাগার ঘটনা! এবার আগুনে ভষ্মীভূত হল গোয়ালবাড়ি। আগুনে জখম দুটি গবাদিপশু। ১০০ দিনের শ্রমিকদের তৎপরতায় নেভানো হলো আগুন। বৃহস্পতিবার বিকেল নাগাদ হঠাৎ করে স্থানীয়দের চোখে পড়ে একটি গোয়ালঘর দাও দাও করে জ্বলছে! তারপরই আগুন নেভানোর কাজে হাত লাগান তাঁরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের সাঁটিতেতুল গ্রামের।

ফের আগুন লাগল ঘাটাল মহকুমায় :

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে হঠাৎই আগুন দেখতে পান এলাকায় কর্মরত ১০০ দিনের শ্রমিকেরা। ১০০ দিনের শ্রমিকেরা ছুটে গিয়ে এলাকা থেকে বালতি সংগ্রহ করে পুকুর থেকে জল নিয়ে জল ঢেলে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে, তার আগেই আগুনের তাপে দুটি গবাদিপশু অসুস্থ হয়। মশা তাড়ানোর জন্য গোয়ালে রাখা আগুন থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। উল্লেখ্য, মঙ্গলবার রাতেও এভাবেই আগুন লেগেছিল ঘাটালের দেওয়ানচকের একটি বাড়িতে।

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

2 weeks ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago