Winter

Winter: তাপমাত্রা কমল মেদিনীপুরে, জাঁকিয়ে ঠান্ডা জঙ্গলমহলে! শীতের আমেজেই বর্ষবরণ করবে বাঙালি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর: কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে তুষারপাত হয়েছে। তুষারপাত হয়েছে সিকিম ও দার্জিলিঙের সান্দাকফু-তেও। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে আগামীকাল থেকে ৪ জানুয়ারি অবধি শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে উত্তর পশ্চিম ভারতে। এদিকে, আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) ও সুখবর দিয়ে জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গে বেড়েছিল তাপমাত্রা। তবে, আপাতত কেটেছে ঝঞ্ঝা। ৩১ ডিসেম্বর থেকেই ফের তাপমাত্রার পারদ নামতে চলেছে। বাঙালি বর্ষবরণ করবে চেনা শীতের আমেজেই। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে, মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১৪ ডিগ্রি সেলসিয়াস। যা গত দু’দিনের তুলনায় প্রায় ১ ডিগ্রি কম। কমেছে দিনের গড় তাপমাত্রাও।

ফের ঠান্ডার আমেজ মেদিনীপুরে (নিজস্ব চিত্র) :

এদিকে, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জঙ্গল অধ্যুষিত এলাকাগুলোতে বৃহস্পতিবার সন্ধ্যার পরই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। ঠান্ডায় রীতিমতো কাঁপছেন শালবনী, পিড়াকাটা, লালগড়বাসী। তবে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন কুয়াশার দাপটও অব্যাহত থাকবে। ৩-৪ জানুয়ারির পর মেঘ ও কুয়াশা পুরোপুরি কেটে গিয়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরো কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে, আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহের সর্তকতার সাথে সাথেই, দক্ষিণ-পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। তবে, পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago