Fire

Kharagpur: রাতের অন্ধকারে দাউদাউ করে আগুন জ্বললো বিজেপি পার্টি অফিসে! পুড়ে ছাই সবকিছু, হাউহাউ করে কেঁদে ফেললেন খড়্গপুরের কাউন্সিলর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ মার্চ:গতকাল চার রাজ্যের বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের পর, গভীর রাতে রেল শহর খড়্গপুরের বিজেপি পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে! বৃহস্পতিবার গভীর রাতে বা শুক্রবার ভোররাতে বিজেপির ২৬ নং ওয়ার্ডের ডেভলপমেন্ট এলাকার পার্টি অফিস পুড়ে ছাই হয়ে গেলো। স্পষ্টভাবে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অনুশ্রী বেহেরা। অনুশ্রী’র অভিযোগ, “ছাপ্পা মেরেও এই ওয়ার্ডে জিততে পারেনি তৃণমূল। ফলাফলের পর থেকেই অত্যাচার চলছিল। কুৎসিত গালাগালি, আমার বাড়ির সামনে মদের বোতল ভাঙা এইসব। শেষমেশ পার্টি অফিস জ্বালিয়ে দিল। আমাকে ভোর পৌনে চারটা নাগাদ এলাকার কয়েকজন খবর দিল, দিদি সর্বনাশ হয়ে গেছে! দাউ দাউ করে আগুন জ্বলছে পার্টি অফিসে। দলের তো ক্ষতি হলোই, ওয়ার্ডবাসীর প্রচুর ক্ষতি হলো। আমার পার্টি অফিসে ওয়ার্ডবাসীর অনেক ডকুমেন্টস ছিল। দমকল আসার আগেই সব পুড়ে ছাই হয়ে গেল।” এরপরই, কেঁদে ফেলেন কাউন্সিলর। যদিও অভিযোগ অস্বীকার করেছে জেলা ও শহর তৃণমূল। তৃণমূল নেতা ও কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ জানিয়েছেন, “বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে ওই পার্টি অফিস। দিলীপ গোষ্ঠী ও হিরণ গোষ্ঠীর দ্বন্দেই পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই রাজনীতি তৃণমূল করে না। ওদের তিন-চারটি গোষ্ঠী! আমি দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল এই কাজ করেনি।”

পুড়ে ছাই পার্টি অফিস :

উল্লেখ্য যে, মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বাংলো থেকে মাত্র কয়েক মিটার দূরেই রয়েছে বিজেপির এই পার্টি অফিস। আর সেই পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে শুক্রবার ভোরে পুরীর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে, পুড়ে ছাই হয়ে যাওয়া পার্টি অফিস ঘুরে দেখলেন দিলীপ ঘোষ । দিলীপ ঘোষ-কে পাশে পেয়ে হাউহাউ করে কেঁদে ফেললেন ২৬ নম্বর ওয়ার্ডের সদ্য জয়ী কাউন্সিলর অনুশ্রী বেহেরা। তাঁর অভিযোগ, “নির্বাচনের সময়ে ছাপ্পা ভোট মারার সময় আমি নিজের হাতেই ধরেছিলাম। তা সত্বেও জিততে না পেরে (৪৩৯ ভোটে জিতেছেন অনুশ্রী), আমার পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের লোকেরা এই ঘটনা ঘটিয়েছে। ভোর চারটার সময় খবর পেয়ে, আমি এসে প্রথমে ফায়ার ব্রিগেড ও পুলিশকে খবর দিই। কিন্তু, তার আগেই সব শেষ!” দিলীপের অভিযোগ, “ছাপ্পা মেরেও এই ওয়ার্ডে জিততে পারেনি তৃণমূল। এরপর, সারাদেশে গতকাল বিজেপির বিপুল জয়। তা সহ্য করতে না পেরেই আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে। পার্টি অফিসে থাকা টিভি, ফ্যান, লাইট থেকে শুরু করে সমস্ত কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এই নোংরা রাজনীতি তৃণমূলের পক্ষেই সম্ভব। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করা হলে, আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব।” অন্যদিকে, দিলীপের অভিযোগ নস্যাৎ করে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “বিজেপি অহেতুক উত্তেজনার সৃষ্টি করছে। পৌর নির্বাচনে খড়্গপুর, মেদিনীপুর সহ রাজ্য জুড়ে তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়েছে। সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় আছে। গতকাল উত্তরপ্রদেশের জয়কে ইস্যু করে, দিলীপ ঘোষের উপস্থিতিতে খড়্গপুরে ইচ্ছাকৃতভাবেই এই ঘটনা ঘটিয়েছে বিজেপি। আর, ওদের দলে যা গোষ্ঠীদ্বন্দ্ব, তা সবাই জানে। ওরাই অনুসন্ধান করুক কোন গোষ্ঠী আগুন দিয়েছে! পুলিশ তার কাজ নিশ্চয়ই করবে।”

অনুশ্রী বেহারা :

ঘটনাস্থলে দিলীপ ঘোষ:

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago