Ghatal

Midnapore: নিঃসঙ্গ মহিলার সঙ্গে ফেসবুকে প্রেমের অভিনয়, বিয়ে; লক্ষাধিক টাকা-পয়সা হাতিয়ে ‘আপদ বিদায়’ করা! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় ১৩ দিন পর কিনারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: গত ৩০ আগস্ট সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কুঁয়াপুর সংলগ্ন এলাকায় কৃষি জমি থেকে উদ্ধার হয়েছিল এক গলা-কাটা যুবতীর রক্তাক্ত মৃতদেহ। পরনের পোশাক-আশাক থেকেই স্পষ্ট হয়েছিল, বছর ৩০’র তরুণী কোনো সম্ভ্রান্ত পরিবারেরই সদস্য ছিলেন। প্রাথমিক তদন্তে এও বোঝা গিয়েছিল, ‘অবৈধ সম্পর্ক’ বা সম্পর্কের টানাপড়েনের কারণেই অজ্ঞাত পরিচয় ওই তরুণী-কে ভোররাতে নির্জন ওই গ্রামীন রাস্তায় খুন করা হয়েছিল বা অন্য কোথাও খুন করে সেখানে এনে ফেলা হয়েছিল! ঘটনার ১৩ দিন পর অর্থাৎ গতকাল, বুধবার (১২ সেপ্টেম্বর), সেই খুনের প্রাথমিক-কিনারা করতে সক্ষম হয়েছে পুলিশ। মহিলার নাম-পরিচয় উদ্ধার করার সাথে সাথেই, গ্রেফতার করা হয়েছে তাঁর ‘খুনি’-কেও! ঘটনায় পুলিশ তথা সংশ্লিষ্ট সকলের প্রাথমিক অনুমানও ‘সত্য’ বলে প্রমাণিত হতে চলেছে। উঠে এসেছে অবৈধ সম্পর্ক বা প্রেম ও পরকীয়ার তত্ত্ব!

গ্রেফতার সৌরভ বেহারা :

বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার লোয়াদা থেকে ওই মহিলার ‘প্রেমিক’ তথা ‘খুনি’-কে গ্রেফতার করেছে ঘাটাল মহকুমা পুলিশ। ধৃত যুবকের নাম সৌরভ বেহারা। বছর ৩০-র যুবকের বাড়ি চন্দ্রকোনা থানার বালা এলাকায়। পুলিশের প্রাথমিক জেরায় সে স্বীকার করেছে, নিজের মামিমা ও ভাইকে সঙ্গে নিয়ে সেই ‘খুন’ করেছে ওই তরুণী-কে। পুলিশ জানতে পেরেছেন, মৃত মহিলার নাম শ্রীমতি বর্মণ। তিনি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বাসিন্দা। ২-৩ বছর আগে তাঁর স্বামী মারা যান। ইদানীং তিনি রায়গঞ্জে থাকতেন বলেও মহকুমা পুলিশ জানতে পেরেছে। বছর ৩০-র শ্রীমতি’র সঙ্গে ফেসবুকে আলাপ হয় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বালা এলাকার বাসিন্দা সৌরভ বেহারা-র। অভিযোগ, শ্রীমতি বর্মণের আর্থিক অবস্থা ভালো হওয়ার কারণেই ‘বিবাহিত’ ও এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও; সৌরভ ভালবাসার ‘অভিনয়’ চালিয়ে যায় এবং ধাপে ধাপে বহু টাকা ধার নেয় তাঁর কাছ থেকে। টাকার অংক লক্ষাধিক ছাড়িয়ে গেছে বলেও পুলিশের একটি সূত্রে অনুমান করা হচ্ছে। এরপর, ওই মহিলার চাপে বছরখানেক আগে কোন এক মন্দিরে নিয়ে গিয়ে তাঁকে বিয়েও করে সৌরভ। তবে, গত কয়েক মাস ধরে ওই মহিলা সৌরভকে আইনি বিয়ের জন্য চাপ দিতে থাকে বলে সূত্রের খবর। আর, গন্ডগোলের সূত্রপাত এখানেই! ‘আপদ’ বিদায় করার চক্রান্ত শুরু করে সৌরভ। দেখা করার নামে চন্দ্রকোনা এলাকায় ডেকে, গত ৩০ আগস্ট তাঁকে খুন করা হয় বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে। যদিও, ক্যামেরার সামনে সৌরভ নিজেই স্বীকার করেছে তার মামিমা ও ভাইকে সঙ্গে নিয়ে সেই ‘খুন’ করেছে। পুলিশ ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) অগ্নিশ্বর চৌধুরী।

এখানেই উদ্ধার হয়েছিল মৃতদেহ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago