Health

পশ্চিম মেদিনীপুরে নতুন ২৩৪ টি উপ স্বাস্থ্য কেন্দ্র! সুস্বাস্থ্য কেন্দ্রে দেওয়া হচ্ছে টেলিমেডিসিন পরিষেবা

নবীন কুমার ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে আরও ২৩৪ টি উপ স্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টার গড়ে ওঠার খবর দিয়েছেন জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত আগস্ট মাসেই ঘোষণা করেছিলেন রাজ্য জুড়ে উপ স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা বাড়ানো এবং স্বাস্থ্য ইঙ্গিত (টেলি মেডিসিন) চালু করার বিষয়ে। প্রতি ৫ হাজার জনসংখ্যা পিছু একটি করে উপ স্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। সেই অনুযায়ী, রাজ্যে মোট ৪৬৬১ টি নতুন উপ স্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে। এর মধ্যে, পশ্চিম মেদিনীপুরে ২৩৪ টি নতুন উপ স্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠতে চলেছে বিভিন্ন ব্লকে।

জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র :

অপরদিকে, যে সমস্ত উন্নত উপ স্বাস্থ্য কেন্দ্র বা “সুস্বাস্থ্য কেন্দ্র” রয়েছে, সেখানে টেলি মেডিসিন পরিষেবার মধ্য দিয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষজনকে বিশেষ চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। সোমবার তিনি জানিয়েছেন, “জেলায় আগে থেকেই ৬৩৯ টি উপ স্বাস্থ্য কেন্দ্র ছিল। এর মধ্যে, ৩০৬ টা সুস্বাস্থ্য কেন্দ্র। সেই ৩০৬ টি’র মধ্যে ১৭৭ টিতে টেলিমেডিসিন পরিষেবা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী এই পরিষেবা-কে স্বাস্থ্য ইঙ্গিত নাম দিয়েছেন। এর ফলে, বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ সরাসরি ফোনে কথা বলতে পারবেন এবং সেইমতো তাঁর চিকিৎসা হবে। ইতিমধ্যে, জেলায় প্রতিদিন ১ হাজার মানুষ এর ফলে উপকৃত হচ্ছেন। অন্যদিকে, জেলায় নতুন করে ২৩৪ টি উপ স্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টার তৈরি করা হচ্ছে।” এর ফলে, জেলায় মোট উপ স্বাস্থ্য কেন্দ্রের (সাব সেন্টার) সংখ্যা দাঁড়াল ৮৭৩। উল্লেখ্য যে, উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসক’রা থাকেন না, থাকেন ২ জন করে ANM নার্স। কিন্তু, নির্দিষ্ট (১৭৭) সুস্বাস্থ্য কেন্দ্র গুলিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে টেলিমেডিসিন পরিষেবা দেওয়া শুরু হয়েছে। অপরদিকে, বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকার বিষয়ে স্থানীয়দের অভিযোগ আছে। এনিয়েও জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জানিয়েছেন, “নির্দিষ্ট দাবি বা অভিযোগ এলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাব।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago