IIT KHARAGPUR

IIT Kharagpur: দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ষষ্ঠ স্থানে IIT খড়্গপুর! মেডিক্যালে সেরা দিল্লি AIIMS, তেতাল্লিশে মেডিক্যাল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুলাই: শুক্রবার প্রকাশিত সর্বভারতীয় NIRF- 2022 র‍্যাঙ্কিংয়ে (National Institutional Ranking Framework 2022) সার্বিকভাবে দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তকমা পেয়েছে আইআইটি মাদ্রাজ (IIT Madras, Score- 87.59) (বা, চেন্নাই আইআইটি)। তালিকায় গতবারের (২০২১) মতোই ষষ্ঠ স্থানে (Rank- 6, Score- 75.94) ) আছে খড়্গপুর আইআইটি (IIT Kharagpur)। সার্বিকভাবে দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় থাকা বাকি ৪-টি শিক্ষা প্রতিষ্ঠান হল, যথাক্রমে- আইআইএসসি বেঙ্গালুরু (IISC Bengaluru- Indian Institute of Science, Bengaluru), বোম্বে আইআইটি (IIT Bombay), দিল্লি আইআইটি (IIT Delhi) এবং কানপুর আইআইটি (IIT Kanpur)। আইআইটি খড়্গপুর ছাড়া এই তালিকায় প্রথম দশে নেই বাংলার কোনো কলেজ-বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান। তালিকায় ১২ ও ১৫ নম্বর স্থানে আছে যথাক্রমে- যাদবপুর বিশ্ববিদ্যালয় (স্কোর- ৬৩.৮৫) ও কলকাতা বিশ্ববিদ্যালয় (৬১.৫৭)। তবে, শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর ও কলকাতা যথাক্রমে চতুর্থ ও অষ্টম স্থানে আছে।

এদিকে, গতবারের মতোই খড়্গপুর আইআইটি নিজেদের র‍্যাঙ্ক ধরে রাখতে পারায় খুশি আইআইটি কর্তৃপক্ষ। ২০২১- সালেও দেশের সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকায় আইআইটি খড়্গপুর ছিল ৫ নম্বরে এবং সার্বিকভাবে দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ছিল ৬ নম্বরে। এবারও দুটি ক্ষেত্রেই নিজেদের Rank ধরে রাখতে পেরেছে আইআইটি খড়্গপুর। অপরদিকে, দেশের সর্বশ্রেষ্ঠ মেডিক্যাল কলেজের তালিকায় ১ নম্বরে আছে দিল্লি এইমস (Delhi AIIMS)। দ্বিতীয় স্থানে আছে, চন্ডীগড়ের পোস্ট গ্রেজুয়েশন ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ। তালিকায় তৃতীয় স্থানে আছে- ভেলোরের সিএমসি (Christian Medical College, Vellore)। অন্যদিকে, প্রথম চল্লিশেই নেই পশ্চিমবঙ্গের কোন মেডিক্যাল কলেজ। ২১ তম স্থানে আছে কলকাতার ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ (Institute of Post Graduate Medical Education and Research) বা পিজি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (বা, এস এস কে এম) এবং ৪৩ তম স্থানে আছে কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College/Medical College, Kolkata)। এই দুটি ছাড়া, প্রথম ৫০-এ বাংলার আর কোনো মেডিক্যাল কলেজ জায়গা পায়নি!

কলকাতা মেডিক্যাল কলেজ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago