IIT KHARAGPUR

IIT Kharagpur Recruitment: সেন্ট্রাল লাইব্রেরীর জন্য ১০ জন ট্রেনি লাইব্রেরিয়ান নিয়োগ করবে IIT খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৪ এপ্রিল: আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)- এর সেন্ট্রাল লাইব্রেরী (Central Library)’র জন্য ১০ জন প্রফেশনাল ট্রেনি (Professional Trainee) বা ট্রেনি লাইব্রেরিয়ান (Trainee Librarian) নিয়োগ করা হবে। এই বিষয়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (www.iitkgp.ac.in) ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ‘নন-টিচিং পজিশনস’ (Non-Teaching Positions) এ গিয়ে এই নিয়োগের জন্য আবেদন করতে হবে প্রার্থীদের। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

IIT Kharagpur:

প্রতিষ্ঠানের সেন্ট্রাল লাইব্রেরি বা কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য এই নিয়োগ। প্রফেশনাল ট্রেনি পদে নিয়োগ করা হবে ১০ জনকে। আবেদন জানাতে পারবেন ৩০ বছরের কম বয়সীরা। থাকবে মাসিক বৃত্তির ব্যাবস্থাও। মাসিক বৃত্তির পরিমাণ হবে ২০,০০০ টাকা। তবে চুক্তি অনুযায়ী, প্রশিক্ষণ শেষের আগেই যদি কেউ এই পদ থকে অব্যাহতি চায়, তাহলে তাঁকে বৃত্তির পুরো টাকাই ফেরত দিতে হবে প্রতিষ্ঠানকে। প্রশিক্ষণ চলবে ১ বছর। আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্সে স্নাতকোত্তর (MLIS/এমএলআইএস) হতে হবে। এই বিষয়ে স্নাতক (BLIS/বিএলআইএস) এবং স্নাতকোত্তর (MLIS/এমএলআইএস) উভয়ক্ষেত্রেই থাকতে হবে ফার্স্ট ক্লাসও। প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (iitkgp.ac.in)’র ‘নন টিচিং পজিশনস’-এ গিয়ে আবেদন জানাতে হবে। জমা দিতে হবে সমস্ত প্রয়োজনীয় নথি। সঙ্গে দিতে হবে আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা (জেনারেল/ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের) এবং ২৫০ টাকা (এসসি/ এসটি/ বিশেষ ভাবে সক্ষম/ মহিলা প্রার্থীদের)। আবেদনপত্র জমা দেওয়া যাবে ৩০ এপ্রিল পর্যন্ত। এই নিয়োগের বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (iitkgp.ac.in) যেতে হবে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago