IIT KHARAGPUR

IIT Kharagpur: পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে IIT খড়্গপুরের অধ্যাপকরা প্রশিক্ষণ দিলেন কলকাতা পুলিশের আধিকারিকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও খড়্গপুর, ২৯ এপ্রিল:বাড়ছে জনসংখ্যা, বাড়ছে যানবাহন; আর পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনাও। দুর্ঘটনা রোধে বা দুর্ঘটনা হ্রাসে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এর তরফে ইতিমধ্যে বিশেষ গতি ব্যবস্থাপনা নীতি এবং রোডম্যাপ তৈরি করা হয়েছে। গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (GRSP) মেনে সেই নীতি ও রোডম্যাপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার তা সঠিকভাবে বোঝানোর জন্যই কলকাতা পুলিশের আধিকারিকদের প্রশিক্ষণ দিলেন আইআইটি খড়্গপুরের অধ্যাপকরা। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতেই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তা, পরিবহণ দফতরের আধিকারিকদের নিয়ে আয়োজিত হয় এই প্রশিক্ষণ শিবির। সেখানে প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন খড়গপুর আইআইটির অধ্যাপকরা।

প্রশিক্ষণ:

চলতি সপ্তাহের বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কলকাতা পুলিশের ট্রেনিং স্কুলে এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন কলকাতা পুলিশ কমিশনার ভি.কে গোয়েল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি খড়্গপুরের ডিরেক্টর (অধিকর্তা) ভি.কে তেওয়ারি, সহ অধ্যাপক ভার্গব মৈত্র, ড. অর্কপাল গোস্বামী, ড. স্বাতী মৈত্র এবং ড. মধুমিতা পাল। চার দফা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সড়ক নিরাপত্তায় সক্ষমতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। বৃহস্পতিবার আইআইটি খড়গপুরের ফ্যাকাল্টি সদস্যদের দল কলকাতা পুলিশের প্রায় দু’শো আধিকারিকদের প্রশিক্ষণ দেন। আইআইটি খড়্গপুরের অধিকর্তা ভি.কে তেওয়ারি বলেন, “গতি ব্যবস্থাপনা নীতি এবং GRSP তৈরির মাধ্যমে গতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে জরুরী প্রতিক্রিয়া, যানজট নিয়ন্ত্রণের কৌশল, ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে উদ্ভাবনী ব্যবস্থার প্রয়োগ করা যাবে।” আইআইটি খড়্গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধিকর্তা ভার্গব মৈত্র বলেন, “সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে কলকাতা ট্রাফিক পুলিশকে সব ধরনের সহায়তা করা হবে। তাঁদের উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে শহরের দুর্ঘটনা প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারি চালানো যাবে বলে তিনি জানান।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago