IIT KHARAGPUR

QS World University Ranking: QS বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৪৯ ধাপ উঠে এলো IIT খড়্গপুর! দেশে ধরে রাখলো চতুর্থ স্থান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৬ জুন: কিউএস বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে (QS World University Ranking-2025) অভূতপূর্ব সাফল্য অর্জন করল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) সহ দেশের প্রথম সারির প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং আইআইটি (Indian Institute of Technology)-গুলি। লন্ডনের কুয়াকুয়ারেলি সাইমন্ডস (Quacquarelli Symonds) সংস্থার তরফে বুধবার (৫ জুন) প্রকাশিত তালিকা অনুযায়ী, সার্বিক বিচারে ভারতের আইআইটি বম্বে (IIT Bombay) সারা বিশ্বে এবার ১১৮-তম স্থান (Rank) দখল করেছে। গত বছর (২০২৪) বম্বে আইআইটি’র Rank ছিল ১৪৯। দেশে যথারীতি প্রথম স্থান ধরে রেখেছে আইআইটি বম্বে (স্কোর- 56.3)। এরপর যথাক্রমে আইআইটি দিল্লি (IIT Delhi,
Score- 52.1), আইআইএসসি ব্যাঙ্গালোর (IISC Bangalore, Score- 45) আইআইটি খড়্গপুর (IIT Kharagpur, Score- 43.7) ও আইআইটি মাদ্রাজ (IIT Madras, Score- 43.5) দেশে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

IIT Kharagpur:

তবে, আইআইটি বোম্বের মতোই বিশ্ব র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছে বাকি আইআইটি গুলিও। আইআইটি দিল্লি ১৯৭ থেকে এবার উঠে এসেছে ১৫০-এ। আইআইএসসি ব্যাঙ্গালোর (IISC Bangalore) ২২৫ থেকে উঠে এসেছে ২১১-তে। অপরদিকে, ২৭১ থেকে ২২২- এ উঠে এসেছে আইআইটি খড়্গপুর। সার্বিক বিচারে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ৪৯ ধাপ উঠে এসেছে দেশের প্রাচীনতম এই প্রযুক্তিবিদ্যার পীঠস্থান। র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছে আইআইটি মাদ্রাজ (২৮৫ থেকে ২২৭) সহ অন্যান্য IIT গুলিও। অন্যদিকে, সারা দেশে যথাক্রমে ২১ এবং ২২- নং স্থান দখল করেছে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্বসেরার Rank-এর দিকে তাকালে দেখা যাবে,যাদবপুর (JU) ২০২৪ সালে ৭৪১-৭৫০-তে ছিল। এবার এগিয়ে এলো ৭২১-৭৩০- এ। কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা Rank-এ আগের বছর ছিল ৮০১-৮৫০; এই বছর হয়েছে ৭৫১-৭৬০। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, QS World University Ranking-2025 এ জায়গা করে নেওয়া ৬১ শতাংশ ভারতীয় বিশ্ববিদ্যালয়ই এবার র‌্যাঙ্কিং- এ উন্নতি করেছে বা উপরে উঠে এসেছে।

প্রসঙ্গত, গবেষণা ও শিক্ষার মান, পড়ুয়া ও গবেষকদের কৃতিত্ব, অধ্যাপকদের মান, শিক্ষক ও শিক্ষার্থী অনুপাত, আন্তর্জাতিক ফ্যাকাল্টি বা অধ্যাপকদের সংখ্যা, বিদেশি পড়ুয়াদের সংখ্যা, আবিষ্কার, ক্যাম্পাসিং বা কর্মসংস্থান এবং আন্তর্জাতিক গবেষণার মান- প্রভৃতি ৯টি প্যারামিটার বা মানদণ্ডের উপর ভিত্তি করে এই র‌্যাঙ্কিং নির্ধারণ করে। আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৪৯ ধাপ উঠে আসা নিঃসন্দেহে কৃতিত্বের ও গর্বের। তবে, এই ভারতের প্রাচীনতম এই আইআইটি-তে আন্তর্জাতিক ফ্যাকাল্টি ও পড়ুয়ার সংখ্যা এবং শিক্ষক-ছাত্র অনুপাত তুলনামূলকভাবে কম হওয়ায় সারা বিশ্বের প্রথম ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় আসতে পারেনি। তবে, গবেষণার মান এবং অধ্যাপক ও বিজ্ঞানীদের ধারাবাহিক কৃতিত্বের জোরেই ক্রমশ উন্নতি করে চলেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago