IIT KHARAGPUR

IIT Kharagpur: IIT খড়্গপুরের ৮৬ জন অধ্যাপককে শোকজ; ডিরেক্টরের বিরুদ্ধে পথে নামল ‘আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৫ ডিসেম্বর: আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ডিরেক্টর বা অধিকর্তার বিরুদ্ধে সরব হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে চিঠি দিয়েছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক সংগঠন ‘আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন’ (IIT Teachers Association)-র সদস্যরা। ডিরেক্টর বীরেন্দ্র কুমার তেওয়ারি (Prof. Virendra Kumar Tewari)-র বিরুদ্ধে স্বজনপোষণ, অনিয়ম, প্রভাব বিস্তার করা সহ নানা অভিযোগ আনা হয়েছিল। সেই ঘটনায় ওই সংগঠনের সাধারণ সম্পাদক সহ ৫ জন অধ্যাপককে শোকজ করে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে, শিক্ষক সংগঠনের তরফে অনশনের হুঁশিয়ারি দিয়ে ৮৬ জন অধ্যাপকের সই করা দাবিপত্র পাঠানো হয় আইআইটি কর্তৃপক্ষ তথা ডিরেক্টরের কাছে। তারপর ওই ৮৬ জন অধ্যাপককেই শোকজ নোটিশ পাঠানো হয় আইআইটি কর্তৃপক্ষের তরফে। এই ঘটনার পরই উত্তাল হয় পরিস্থিতি! অবিলম্বে ওই শোকজ নোটিশ প্রত্যাহারের দাবিতে বুধবার ও বৃহস্পতিবার, পর পর দু’দিন সন্ধ্যায় আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে মিছিল করেন আইআইটি’র অধ্যাপকরা।

আইআইটি ক্যাম্পাসে মিছিল:

আবেদন:

আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন (IIT Teachers’ Association)-র তরফে বুধবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিল করা হয়। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের এই ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন পড়ে গিয়েছে ইতিমধ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের প্ল্যাকার্ড হাতে নিয়ে ৮৬ জন অধ্যাপকের বিরুদ্ধে জারি করা শোকজ নোটিশ প্রত্যাহারের দাবিতে তথা ডিরেক্টরের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মিছিল করেন আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। আগামী সোমবারের মধ্যে নোটিশ প্রত্যাহার করা না হলে, আমরণ অনশনেরও ডাক দিয়েছে আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন।

অধিকর্তার বিরুদ্ধে প্রতিবাদ: অধ্যাপকদের:

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago