IIT KHARAGPUR

IIT Kharagpur: সম্প্রতি হারিয়েছিলেন মা’কে, ক্যাম্পাসে ফিরেই আত্মহত্যার চেষ্টা মেধাবী পড়ুয়ার! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আইআইটি খড়্গপুরের M.Tech ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৯ মার্চ:সম্প্রতি মা-কে হারিয়েছিলেন। মা- এর পারলৌকিক কাজকর্ম সেরে সদ্য ফিরেছিলেন ক্যাম্পাসে। আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) সেই মেধাবী পড়ুয়া-ই মঙ্গলবার ভরদুপুরে আত্মহত্যার চেষ্টা করলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে, প্রথমে আইআইটি ক্যাম্পাসের ভেতরে বি.সি. রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাওড়া’র নারায়নী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে! মেধাবী ওই পড়ুয়া এম.টেক (M.Tech) ফার্স্ট ইয়ারের ছাত্র বলে জানা গেছে।

বি.সি.রায় টেকনোলজি হাসপাতাল :

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দুটো নাগাদ আইআইটি খড়্গপুরের মদনমোহন মালব্য হলে ওই পড়ুয়া নিজের রুমের মধ্যেই বিছানার চাদর গলায় দিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছিল! এদিকে, তাঁকে খাওয়ার জন্য বন্ধুরা বারবার ডাক দিলেও, ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিলোনা। এরপরই, দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখা যায়, সিলিং ফ্যান থেকে ঝুলছেন ওই পড়ুয়া। দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে আইআইটি খড়্গপুরের বি.সি রায়. টেকনোলজি হাসপাতালে (B.C.Roy Technology Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাওড়ার নারায়নী হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, পনেরো-কুড়ি দিন আগে ওই পড়ুয়ার মা প্রয়াত হয়েছেন। সমস্ত কাজ সম্পন্ন করে মাত্র দু’দিন আগেই ক্যাম্পাসে ফিরেছিলেন। তার মধ্যেই এই ঘটনা! প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের কারণেই ওই মেধাবী পড়ুয়া আত্মহননের চেষ্টা করেছিলেন। যদিও, এনিয়ে মুখে কুলুপ এঁটেছেন আইআইটি কর্তৃপক্ষ।(পড়ুয়ার আত্মসম্মানের কারণে, নাম দেওয়া হলোনা!)

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago