Recent

Kharagpur: গুটখা খাচ্ছেন নাকি বিষ! খড়্গপুরে বেআইনি কারখানা থেকে কেজি কেজি গুটখা-জর্দা-পানমশালা বাজেয়াপ্ত, গ্রেফতার ১

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৯ মার্চ:রাজ্যে সমস্ত রকম গুটখা, পানমশালা সহ তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করা হয়েছে। যদিও, তা শুধুমাত্র বিজ্ঞপ্তির মধ্যেই সীমাবদ্ধ। বাস্তবে সবকিছুই বিক্রি হচ্ছে রমরমিয়ে! আর, এর মধ্যেই পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে সন্ধান মিললো বেআইনি গুটখা কারখানার। সোমবার রাতে সেখানে হানা দিয়ে খড়্গপুর টাউন থানার পুলিশ, ২৪-২৫ কেজি গুটখা, পানমশালা ও জর্দা বাজেয়াপ্ত করল। গ্রেফতার কর হয়েছে চক্রের পান্ডা মলয় সাহা নামে বছর ২৪ এর এক যুবককে।‌ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগোনোর জন্য পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিতে চলছে বলে জানা গেছে।

বাজেয়াপ্ত তামাকজাত দ্রব্য:

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে খড়গপুর টাউন থানার পুলিশ শহরের ভবানীপুর এলাকায় অভিযান চালায়। বেআইনি গুটকা বানানো মেশিন সহ প্রচুর পরিমাণে তামাক জাতীয় দ্রব্য উদ্ধার করে। এই ঘটনার সঙ্গে জড়িত মলয় সাহা নামে যুবককে গ্রেফতার করে খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মলয় সাহা বাড়ি ভাড়া নিয়ে সেখানেই গুটখা বানানোর বেআইনি কারখানা চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, খড়্গপুর টাউন থানার এস.আই উৎপল সিংহ মহাপাত্র, কৃষ্ণপদ কিস্কু এবং মৃণাল ব্যানার্জি’র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ওই ভাড়াবাড়ির গোডাউনে হানা দেয়। উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে অবৈধ তামাক জাতীয় দ্রব্য এবং মেশিন। অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ। এখন প্রশ্ন উঠছে, রাস্তার ধারে পান দোকানে যেসব গুটখা পাওয়া যাচ্ছে এবং সাধারণ মানুষ তা আদৌও গুটখা নাকি বিষ!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago