IIT KHARAGPUR

IIT Kharagpur: NIRF র‌্যাঙ্কিংয়ে রাজ্যের সেরা শিক্ষা প্রতিষ্ঠান IIT খড়্গপুরে নতুন ৩টি হস্টেল, ১টি ভবন সহ ২৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২১ ফেব্রুয়ারি: সর্বশেষ প্রকাশিত NIRF র‌্যাঙ্কিং (National Institute of Ranking Framework) অনুযায়ী সারা দেশে পঞ্চম স্থানে থাকলেও, রাজ্যের সেরা ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান হল- আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। সার্বিক মানের বিচারেও রাজ্যের সেরা শিক্ষা প্রতিষ্ঠান দেশের প্রাচীনতম এই প্রযুক্তিবিদ্যার পীঠস্থানই। পশ্চিম মেদিনীপুর জেলার ‘রেলশহর’ খড়্গপুরে অবস্থিত আইআইটি খড়্গপুরেই মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রায় ২৩০ কোটি টাকার প্রকল্প বা নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীর থেকে মঙ্গলবার দুপুরে ভার্চুয়ালি এই প্রকল্পগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই উপলক্ষেই মঙ্গলবার আইআইটি খড়্গপুরের নেতাজি অডিটোরিয়ামে সকাল ১১টা থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে সশরীরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুভাষ সরকার, আইআইটি খড়গপুরের ডাইরেক্টর ড. ভি.কে তেওয়ারি প্রমুখ।

নবনির্মিত হস্টেল:

মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি (জম্মু ও কাশ্মীর থেকে) আইআইটি খড়্গপুরে নবনির্মিত ৩টি হস্টেল ও ১টি নতুন ভবনের উদ্বোধন করেন। আইআইটি খড়্গপুরের ডাইরেক্টর ড. ভি.কে তেওয়ারি (Dr. Viredra Kumar Tewari) জানিয়েছেন, সাবিত্রী বাই ফুলে হল অফ রেসিডেন্স নামে দু’টি গার্লস হোস্টেল (প্রতিটিতে ৫০০ জন ছাত্রী থাকতে পারবেন) ও অটল বিহারী বাজপেয়ী হল অফ রেসিডেন্স (৫০০ জন ছাত্র থাকতে পারবেন) নামে একটি বয়েজ হোস্টেল এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন একটি বিল্ডিং বা ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পড়ুয়াদের স্বার্থে কেন্দ্রীয় সরকারের এই বরাদ্দে সুপ্রাচীন এই আইআইটি খড়্গপুর যে আরও সমৃদ্ধ হল, তাও জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকার বলেন, বিকশিত ভারতের জয়যাত্রা অব্যাহত রাখতে মঙ্গলবার জম্মু ও কাশ্মীর থেকে সারা দেশের জন্য প্রায় ৩২ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। রাজ্যের ৪৩২ কোটি টাকার পরিকাঠামোগত প্রকল্প এই তালিকায় আছে, যার মধ্যে আইআইটি খড়্গপুরের ২৩০ কোটি টাকার নতুন ৩টি হস্টেল ও ১টি ভবন রয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago