IIT KHARAGPUR

IIT KHARAGPUR: আইআইটি খড়্গপুর সংলগ্ন রাজ্য সড়কের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ অক্টোবর: রবিবার সাত সকালেই খড়্গপুর আইআইটি বাইপাসের ধার থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। খড়্গপুর-কেশিয়াড়ি রাজ্য সড়কের পাশ থেকে বছর ৪৫ এর ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর টাউন থানার পুলিশ। ব্যক্তির নাম, পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে খড়্গপুর মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে খড়্গপুর টাউন থানার পক্ষ থেকে।

মৃতদেহ উদ্ধার:

বিজ্ঞাপন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ৭ টা ৫০ নাগাদ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। রাজ্য সড়কের পাশে জামা, প্যান্ট, বুট জুতো পরিহিত মাঝবয়সী ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন। তারপরই পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহাকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে, তাঁর নাক দিয়ে রক্ত বেরোনোর কারণে, অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে। একইসঙ্গে, ব্যক্তির পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক-আশাক দেখে অনুমান, তিনি কোনো সংস্থায় কর্মরত হতে পারেন! ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

Advertisement:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago