IIT KHARAGPUR

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের ৬৯-তম সমাবর্তনে আসছেন রাষ্ট্রপতি! আঁটোসাটো নিরাপত্তার বেষ্টনী ক্যাম্পাস জুড়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ৬৯-তম সমাবর্তনে (69th Convocation) যোগ দিতে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। আগামী ১৮ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিত হতে চলেছে আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) এই সমাবর্তন অনুষ্ঠান (Convocation)। প্রযুক্তিবিদ্যায় দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানের এই সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে কয়েক হাজার পড়ুয়া-র হাতে ডিগ্রি বা শংসাপত্র তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের ১৫-তম রাষ্ট্রপতি-র এই আগমন ঘিরে স্বাভাবিক ভাবেই তাই সাজো সাজো রব আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ক্যাম্পাসে। কেবল কেন্দ্রীয় সরকারের তরফেই নয়, রাজ্য পুলিশ তথা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফেও নিরাপত্তার সর্বোচ্চ বলয় (বেষ্টনী) তৈরী করা হচ্ছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু :

অতি সম্প্রতি ভারতের নতুন সংসদ ভবনে বহিরাগতদের ‘পরিকল্পিত’ তাণ্ডব ঘিরে যখন সারা দেশ উত্তাল, সেই প্রেক্ষাপটেই জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ‘রেল শহর’ তথা ‘মিনি ইন্ডিয়া’ খড়্গপুরে রাষ্ট্রপতির আগমন ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে বলে সূত্রের খবর। রাষ্ট্রপতির নিজস্ব নিরাপত্তা বিভাগ ছাড়াও থাকবে কেন্দ্রীয় বাহিনী। তাদের সঙ্গেই থাকছে রাজ্য পুলিশ তথা জেলা পুলিশ। ইতিমধ্যে, শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটি উচ্চপর্যায়ের দল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ক্যাম্পাসে গিয়েছিলেন। রবিবার যেতে পারেন জেলা পুলিশ সুপারও। শনিবার থেকেই আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে প্রবেশের উপর ‘বিশেষ নিষেধাজ্ঞা’ বলবৎ করা হয়েছে। আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) মূল প্রবেশপথ বা মেন গেট সহ সর্বত্র কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য যে, অতিমারী (কোভিড) পর্বের পর গত বছর (২০২২) অর্থাৎ আইআইটি খড়্গপুরের ৬৮-তম সমাবর্তনে পুরানো জাঁকজমক ফিরে এসেছিল। ডিগ্রি প্রদান অনুষ্ঠানে সশরীরেই উপস্থিত ছিলেন প্রায় আড়াই হাজার পড়ুয়া ও অতিথিরা। তবে, গত বছর উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উপস্থিত থাকার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা বাতিল হয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বনসাই বিশেষজ্ঞ পিটার চ্যান। ৬৮-তম সমাবর্তন থেকেই মালয়েশিয়া-তে আইআইটি খড়্গপুরের একটি শাখা বা ক্যাম্পাস খোলার বিষয়ে জানিয়েছিলেন ডাইরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগে মালয়েশিয়া ছাড়াও বিদেশের আরও দু’টি স্থানে আইআইটি (Indian Institute of Technology) ক্যাম্পাস খোলার কথা হয়েছে। এগুলো হল- আবুধাবি ও তানজানিয়া। আবুধাবিতে ক্যাম্পাস খোলার কথা আইআইটি দিল্লি (IIT Delhi)-র। অপরদিকে, তানজানিয়াতে ক্যাম্পাসের দায়িত্ব নিয়েছে আইআইটি মাদ্রাজ (IIT Madras)।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago