IIT KHARAGPUR

“তোমরা আমাদের সাহায্য করেছো, আমাদের ফিরিয়ে দেওয়ার পালা”, খড়্গপুর আইআইটি’র প্রাক্তনীরা কর্মহীনদের পাশে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন:“ওরাই রাখে জ্বালিয়ে শিখা বিশ্ব-বিদ্যা-শিক্ষালয়…মার্কিনে আর জার্মানিতে পাচ্ছে তারা তপের ফল…সকল দেশে সকল কালে উৎসাহ-তেজ অচঞ্চল, ওই আমাদের আশার প্রদীপ, ওই আমাদের ছেলের দল!” কবির বাণী সার্থক করে তুললেন খড়্গপুর আইআইটি’র (IIT Kharagpur) প্রাক্তনীরা! দীর্ঘ দেড় বছর ধরে মহামারীর কবলে পড়ে এবং লকডাউন এর জন্য কর্মহীন হয়েছেন আইআইটি খড়গপুর ক্যাম্পাসের সঙ্গে জড়িত বহু মানুষ! এইসব দুঃস্থ ও অসহায় মানুষদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন, সারা বিশ্বে ছড়িয়ে থাকা আইআইটি খড়গপুর (IIT Kharagpur) এর প্রাক্তনীরা। তাঁদের দেওয়া ১০ লক্ষ ডলার (প্রায় ৭ কোটি টাকা) অর্থে এইসব দুঃস্থ ও অসহায় মানুষদের সহায়তার জন্য তহবিল গঠন করে, ত্রাণ সামগ্রী বিলি করার কাজ শুরু করা হলো। সমগ্র মহামারী পর্ব জুড়ে এভাবেই আইআইটি খড়্গপুর ক্যাম্পাসের কর্মহীন-অসহায় মানুষদের পাশে থাকা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের আধিকারিকরা।

কর্মহীনদের পাশে আইআইটি খড়্গপুরের প্রাক্তনীরা :

আইআইটি খড়্গপুরের প্রাক্তনীদের এই মানবিক কর্মসূচির নাম দেওয়া হয়েছে, “তোমার আমাদের সাহায্য করেছো, আমাদের ফিরিয়ে দেওয়ার পালা” (You care for us, Now let us take care of you)। মহামারীর সময়ে এইসকল কর্মহীন মানুষদের অন্নসংস্থান করার লক্ষ্যে এভাবেই এগিয়ে চলেছেন প্রাক্তনীরা। প্রতিষ্ঠানের অধিকর্তা অধ্যাপক বীরেন্দ্র কুমার তিওয়ারী (Prof. V. K. Tewari) জানান, “যতদিন মহামারীর প্রভাব থাকবে, ততদিন তাঁরা এই সহযোগিতা চালিয়ে যাবেন।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago