IIT KHARAGPUR

IIT Kharagpur: ভোর রাতে আইআইটি খড়্গপুরের হোস্টেলে ভয়াবহ আগুন! পুড়ে ছাই আসবাবপত্র, মূল্যবান সামগ্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২ জুলাই: হঠাৎই ভোর রাতে আগুন ঘিরে চাঞ্চল্য ছড়ায় আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে। আইআইটি খড়্গপুরের লাল বাহাদুর শাস্ত্রী হলের (হোস্টেলের) কমন রুমে ভয়াবহ আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আসবাবপত্র ও বহু মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিকটবর্তী খড়্গপুর ও সালুয়া ফায়ার স্টেশন থেকে দমকলের দু’টি ইঞ্জিনকে ছুটে আসতে হয়। ঘন্টাখানেকের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

ভোর রাতে আইআইটি খড়্গপুরের হোস্টেলে ভয়াবহ আগুন :

জানা গেছে, রবিবার ভোর তিনটে নাগাদ হঠাৎই শর্ট-সার্কিটের জেরে আইআইটি লাল বাহাদুর হলের কমনরুমে আগুন লেগে যায়। আর এই আগুনের জেরে পড়ুয়াদের আসবাবপত্র সহ বেশ কিছু জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। দমকলের দু’টি ইঞ্জিন প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই হল বা হোস্টেলে থাকা বহু মূল্যবান সামগ্রী। ঠিক কি কারণে এই আগুন, তা ক্ষতিয়ে দেখছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago