IIT KHARAGPUR

IIT Kharagpur: এবার শ্বাসনালীতে ওষুধ আটকে মৃত্যু IIT খড়্গপুরের পড়ুয়ার, চলতি বছরেই ৫ মেধাবীকে হারিয়ে হাহাকার ক্যাম্পাসে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: রাতের খাবার খাওয়ার পর চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ খেতে গিয়ে মর্মান্তিক মৃত্যু আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) এক পড়ুয়ার! শ্বাসনালীতে ওষুধ (ট্যাবলেট) আটকে গিয়ে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গেছে পুলিশ ও আইআইটি কর্তৃপক্ষ সূত্রে। মৃত পড়ুয়ার নাম চন্দ্রদীপ পাওয়ার (Chandradeep Pawar)। বছর ১৯-র চন্দ্রদীপ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-র দ্বিতীয় বর্ষের ছাত্র। বাড়ি মধ্যপ্রদেশে। সোমবার রাত্রি ১১টা নাগাদ আইআইটি খড়্গপুরের বি.সি রায় হাসপাতালে ওই পড়ুয়ার মৃত্যু হয়। ইতিমধ্যেই মৃত পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের তরফে।

ফের ছাত্র-মৃত্যু আইআইটি খড়্গপুরে:

বিজ্ঞাপন (Advertisement):

আইআইটি খড়্গপুরের নেহেরু হলে (ডি-৪০৮ রুমে) ওই পড়ুয়া থাকতেন। এদিন রাতের খাবার খাওয়ার পর জ্বর-সর্দির ওষুধ খাওয়ার সময়ই এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। গলায় ওষুধ আটকে শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাঁকে আইআইটি খড়গপুরের বি.সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিপিআর (CPR)-ও দেওয়া হয়। তবে, শেষ রক্ষা হয়নি! গত শুক্রবার (১৮ জুলাই)-ও আইআইটি খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ বর্ষের ছাত্র ঋতম মন্ডলের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। মাত্র তিন দিনের মধ্যেই ফের দুর্ঘটনায় শোকস্তব্ধ অইআইটি খড়গপুর কর্তৃপক্ষ। এই নিয়ে চলতি বছরের প্রথম ৭ মাসেই ৫ জন মেধাবী পড়ুয়ার মৃত্যু হল আইআইটি খড়্গপুর ক্যম্পাসে। চলতি বছরের ১২ জানুয়ারি সাওন মালিক, ২০ এপ্রিল অনিকেত ওয়ালকার, ৪ মে মহম্মদ আসিফ কামার, ১৮ জুলাই, শুক্রবার ঋতম মণ্ডল এবং ২১ জুলাই, সোমবার চন্দ্রদীপ পাওয়ারের মৃত্যু হয়। তবে, প্রথম চারজনের মৃত্যুর ক্ষেত্রেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং আত্মহত্যার তত্ত্বই উঠে আসে। সোমবার (২১ জুলাই) রাতের ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “শ্বাসনালীতে ওষুধ আটকে আইআইটি খড়্গপুরের এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। আইআইটি ক্যাম্পাসে অবস্থিত হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা তথা সিপিআর দেওয়াও শুরু হয়। তবে চিকিৎসা চলাকালীনই ওই পড়ুয়ার মৃত্যু হয়। মঙ্গলবার দেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago