Investigation

Look Out Notice: মানিকের ‘জমানা’ শেষ! বিচারপতির মন্তব্যের পরই ‘উধাও’ মেধা-তত্ত্বের জনক; লুক আউট নোটিশ জারি করতে চলেছে ইডি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৫ আগস্ট:”মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) জমানা শেষ। আদালতের সঙ্গে চালাকি করবেন না, হয় মামলা প্রত্যাহার করুন, নয়তো বিশাল অঙ্কের জরিমানা করব! দরকার হলে, আলাদা মামলা করুন, এই মামলাকে বিলম্বিত করবেন না। মামলাকে বিপথে চালিত করার চেষ্টা করবেন না, কেন করছেন আমি জানি!” বুধবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৭ টেট পাস এবং প্রশিক্ষণরত প্রার্থীদের আইনজীবীর উদ্দেশে এমনভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পড়ে থাকা শূন্যপদ পরবর্তী নিয়োগে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন ওই আইনজীবী। আর, এতেই চটে যান বিচারপতি! এর ফলে যে, ‘মেধা’কে বঞ্চিত করে চরম ‘দুর্নীতি’ করা প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য-কেই সুবিধা পাইয়ে দেওয়া হবে, তা অনুমান করেই ওই আইনজীবী-কে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে, তাঁর এই মন্তব্যের পর থেকেই বুধবার বিকেল থেকে বেপাত্তা মানিক ভট্টাচার্য! হন্যে হয়ে খুঁজছে ইডি। কিন্তু, কোত্থাও নেই ‘বরখাস্ত’ হওয়া পর্ষদ সভাপতি। তাই, তাঁর বাড়িতে লুক আউট নোটিশ ঝোলাতে, আদালতের দ্বারস্থ হয়েছে ইডি (Enforcement Directorate)।

মেধা তত্ত্বের জনক মানিক ভট্টাচার্য:

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪-র প্রাথমিক টেট দুর্নীতির মামলায়, ২০ জুন মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরানোর নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। এই দুর্নীতি মামলায়, হাইকোর্টের নির্দেশে মানিককে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তবে, জিজ্ঞাসাবাদ শেষ হয়নি এখনও। ইডি এবং সিবিআই আবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করবে বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এরপর, যাদবপুরে মানিক ভট্টাচার্যর দু’টি ফ্ল্যাটে হানা দেন ইডি-র অফিসাররা। বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়। নদীয়ার পলাসীপাড়া’র বিধায়ক মানিক ভট্টাচার্যের পলাসীপাড়ার বাড়াতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। তবে, গত সাত দিন ধরেই তাঁকে ফোনে পাওয়া যাচ্ছেনা বলে ইডি সূত্রে জানা গেছে। একের পর এক হাজিরা এড়িয়েছেন। বুধবার তাঁর সন্ধানে পলাসীপাড়া থেকে যাদবপুর সর্বত্র অভিযান চালানো হলেও, কোথাও পাওয়া যায়নি তাঁকে! তবে কি বিদেশে পালিয়ে গেলেন মানিক? অগাধ টাকাপয়সা আর সম্পত্তির মালিক মানিক ভট্টাচার্য’র গ্রেপ্তার হওয়া যে শুধুই সময়ের অপেক্ষা, তা একপ্রকার নিশ্চিত। তা বুঝতে পেরেই কি উধাও হয়ে গেলেন ‘মেধা-তত্ত্বের জনক’ (মিডিয়ার সামনে বারবার মেধার ভিত্তিতে নিয়োগের কথা বলে, টাকার বিনিময়ে চরম দুর্নীতি করে নিয়োগ করায়, বঞ্চিত চাকরিপ্রার্থীরা এমন নামেই তাঁকে ডাকেন) মানিক ভট্টাচার্য? প্রশ্ন এখন সর্বত্র। আপাততো তাঁর বাড়িতে লুক আউট নোটিশ ঝোলাতে পারে ইডি। এমনটাই জানা গেছে।

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

1 week ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago