Investigation

Recruitment Scam: কুন্তলের সঙ্গে কথোপকথনের প্রমাণ ইডি’র হাতে, নিয়োগ-দুর্নীতির তদন্তে এবার ডাক পড়ল সায়নী ঘোষের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৮ জুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে তলব করল ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার তাঁকে ইডি’র সদর দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সাত সকালেই তাঁকে ইডির তরফে নোটিস পাঠানো হয়েছে। ইডি সূত্রে খবর, রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ের তদন্তে উঠে আসে সায়নীর নাম। সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর। ইডির দাবি, কুন্তল-সায়নীর বেশ কিছু চ্যাটও উদ্ধার হয়েছে। যেখানে তৃণমূল যুব নেত্রীর সঙ্গে কুন্তল ঘোষের কথোপকথনের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে বলে দাবি তাঁদের। কুন্তলের মোবাইল থেকে সেই তথ্য তাঁরা সামনে পেয়েছেন। সেই প্রসঙ্গেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

ডাক পড়ল সায়নী ঘোষের:

সূত্রের খবর, কুন্তলকে জেরার পর সায়নীর নাম আগেই জানতে পেরেছিলেন গোয়েন্দারা। এমনকী তাঁর বিরুদ্ধে যে দু’টি চার্জশিট জমা পড়েছিল সেইখানে সায়নীর নাম উল্লেখ রাখা হয়নি। কিন্তু, এবার তলব করা হল। কীভাবে সায়নী ঘোষ চিনতেন কুন্তলকে? নিয়োগ দুর্নীতিতে কুন্তল যুক্ত কি না তা সায়নী জানতেন নাকি জানতেন না সেই সকল প্রশ্ন করতে পারেন গোয়েন্দারা। এর আগে, চলতি বছরের মার্চ মাসে কুন্তলের সঙ্গে পরিচিতি থাকায় ইডির নজরে এসেছিলেন বনি সেনগুপ্ত। কুন্তলের টাকায় গাড়ি কিনেছিলেন তিনি। তা নিয়ে তদন্তকারীদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। ইডি’র হাতে কুন্তলের গ্রেফতারির পর তাঁর এক ঘনিষ্ঠের সঙ্গে যোগসূত্র মেলে বনির প্রেমিকা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের। কুন্তল ‘ঘনিষ্ঠ’ সোমা চক্রবর্তীর নেল পার্লারে মডেলিংয়ের কাজ করেছিলেন অভিনেত্রী। এর পর নাম আসে বনিরও। কুন্তল জেরার মুখে ইডি আধিকারিকদের কাছে দাবি করেছিলেন, নিয়োগ দুর্নীতিতে বাজার থেকে তোলা টাকার মধ্যে তিনি বনিকে ৪০ লক্ষ দিয়েছিলেন গাড়ি কিনতে। এবার, সম্পত্তি কেনাবেচা ইস্যুতে ডাক পড়ল সায়নী ঘোষের।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago