Investigation

Saayoni Ghosh: ধরা দিলেন, সঠিক সময়ে সিজিও-তে সায়নী! প্রশ্নমালা সাজিয়ে প্রস্তুত ইডি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩০ জুন: দু’দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে ধরা দিলেন সায়নী ঘোষ। শুক্রবার একবারে সঠিক সময়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। বেলা ১১টা ২১ মিনিটে ইডি’র সদর দপ্তরে পৌঁছে যান তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী। এদিকে, প্রশ্নমালা সাজিয়ে প্রস্তুত ইডি আধিকারিকরা। এক মহিলা আধিকারিক সহ ৪ জন তদন্তকারীর দল প্রশ্ন করবেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh)। সাংবাদিকদের সায়নী জানান, ১০০ শতাংশ সহযোগিতা করতে তিনি প্রস্তুত।

ED’র কলকাতার সদর দপ্তর:

উল্লেখ্য, ইডি’র নোটিশ পাওয়ার পর থেকেই (বুধবার সকাল থেকেই) বাড়িতে ছিলেন না সায়নী। এদিকে, নিয়োগ দুর্নীতি মামলার শিকড়ে পৌঁছতে দীর্ঘদিন ধরে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতদের জেরা করায় একের পর এক উঠে আসছে নতুন নতুন নাম। এবার ইডির নজরে তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষ। ধৃত কুন্তল ঘোষের সঙ্গে তাঁর কোটি কোটি টাকার লেনদেনের প্রমাণ হাতে পৌঁছেছে তদন্তকারীদের হাতে। তাঁরা উদ্ধার করতে পেরেছেন সায়নী’র সঙ্গে কুন্তলের চ্যাট হিস্ট্রিও। গত মঙ্গলবার রাতে সায়নী-কে নোটিশ পাঠায় ইডি। শুক্রবার সকাল সাড়ে ১১টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয় তাঁকে। কিন্তু, ইডি নোটিস পাঠানোর পর থেকেই এককথায় উধাও হয়ে যান সায়নী! শুধু মিডিয়া নয়, সমস্ত ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দলের সাথেও। বুধ ও বৃহস্পতি, দু’দিনই দলের প্রচারে দেখা যায়নি তাঁকে। বাতিল করা হয়েছিল প্রচার। অবশেষে ধরা দিলেন তিনি! শুক্রবার সকাল ১১টা ২১ মিনিটে সরাসরি পৌঁছে যান ইডি’র সদর দপ্তর সিজিও কমপ্লেক্সে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago