Jhargram

Jhargram: মোবাইলে কথা বলতে বলতেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ? আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে উদ্ধার করে ভর্তি করা হল ঝাড়গ্রাম হাসপাতালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ৮ ডিসেম্বর: মোবাইল ফোনে কারুর সঙ্গে একটা কথা বলছিলেন। সিট থেকে উঠে গেটের কাছে গিয়ে কথা বলছিলেন। এরপর যে কি হল বলতে পারবনা! বৃহস্পতিবার রাত্রি ৯টা নাগাদ ঝাড়গ্রাম জেলা হাসপাতালে দাঁড়িয়ে এমনটাই জানালেন তরুণী’র সঙ্গে একই সংস্থায় কর্মরত তাঁর এক সহকর্মী। প্রসঙ্গত উল্লেখ্য, আজ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭-টা নাগাদ ঝাড়গ্রাম সংলগ্ন সরডিহা স্টেশনের কাছে খড়গপুর-টাটা রেল লাইন থেকে গুরুতর আহত অবস্থায় এক তরুণীকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করলেন একদল যুবক। ঝাড়গ্রাম তৃণমূলের যুব সভাপতি হেমন্ত মাহাতোর নেতৃত্বেই ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, বছর ২০’র ওই তরুণীর নাম সোমবারি সরেন। তাঁর মাথায় আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে তিনি ঝাড়গ্রাম জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হল ওই তরুণীকে:

এদিকে, ওই তরুণীর সঙ্গে একই সংস্থায় কর্মরত অপর তরুণী, বছর ৩০-এর ময়না সরেন বলেন, “আমরা শংকরপুর একটি সংস্থায় কাজ করতাম। খড়্গপুর থেকে ট্রেন ধরে আমরা ঝাড়খণ্ড যাচ্ছিলাম। ওখানেই আমাদের বাড়ি। আমি সিটে বসেছিলাম। ও ফোনে কথা বলতে বলতে আসছিল। তারপর উঠে গেটের কাছে যায়। তারপর কি হল বলতে পারবোনা!” জানা যায়, ঝাড়গ্রাম স্টেশনে ঢোকার ঠিক আগেই সরডিহা স্টেশনে সন্ধ্যা ৭টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এই ঘটনা বোঝার পরই বা শব্দ শুনতে পেয়েই ময়নাও সরডিহা স্টেশনে নেমে যান। এরপরই দেখা যায়, কয়কেজন যুবক এসে সংজ্ঞাহীন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করেন। নিজেদের গাড়িতে করে প্রথমে স্থানীয় হাসপাতালে, তারপর জেলা হাসপাতালে নিয়ে যান হেমন্ত’র নেতৃত্বে ওই যুবকরা। জানা যায়, পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরে একটি সংস্থায় কাজ করতেন ওই দুই তরুণী। আহত তরুণীর বাড়ি ঝাড়খন্ড রাজ্যের বজ্জুডি এলাকায় বলে জানা গেছে। ট্রেনে চেপে বাড়ি যাওয়ার পথেই এই দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পর তদন্ত শুরু করেছে রেল পুলিশ। হেমন্ত জানিয়েছেন, “আমরা সরডিহা স্টেশনের কাছাকাছি এলাকায় আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি লাইনের উপর এক তরুণী পড়ে আছেন। কাছাকাছি রেল পুলিশ বা কাউকেই দেখতে পাইনি। আমরাই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। স্থানীয় হাসপাতাল থেকে জেলা হাসপাতালে রেফার করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন আছেন উনি। ওনার বাড়িতে খবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে।” তবে, আত্মহত্যার চেষ্টা নাকি নিছকই দুর্ঘটনা, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি!

ভর্তি করা হল ঝাড়গ্রাম জেলা হাসপাতালে:

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago