Kharagpur

রেল আর পৌরসভার দ্বন্দ্বে জল-যন্ত্রণায় খড়্গপুরের শতাধিক পরিবার! হিরণের কটাক্ষ, “উন্নয়নের বন্যা”, “রেলমন্ত্রীকে বলুন NOC দিতে” পাল্টা প্রদীপ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: জল-যন্ত্রণার চিত্র দেখতে গিয়ে ক্ষোভের মুখে খড়্গপুর সদরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়! বিজেপির সেলিব্রেটি বিধায়ক আজ খড়্গপুর শহরের ৩১ ও ৩২ নং ওয়ার্ডের বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন। তাঁদের বাড়িতে বাড়িতে পৌঁছে বিধায়ক প্রকৃত পরিস্থিতি দেখলেন না বলে। যদিও বিধায়কের দাবি, গতকাল থেকেই তিনি জলবন্দি শহরবাসীর বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছেন এবং ত্রাণসামগ্রীও তুলে দিচ্ছেন। উল্টে তিনি, খড়্গপুর শহরের শাসকদলের নেতা তথা পৌরসভার প্রশাসক প্রদীপ সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে বললেন, “কি উন্নয়ন হয়েছে মানুষ হাড়েহাড়ে টের পাচ্ছে। একেবারে উন্নয়নের বন্যা বইছে! মানুষের ক্ষোভ থাকাটা স্বাভাবিক।” প্রসঙ্গত, আজ খড়্গপুর শহরের রামনগর রেল বস্তি এলাকার মানুষ, বিধায়ক’কে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন। অভিযোগ, তিনি গাড়ি থেকে নেমে ওই বস্তিতে প্রবেশ করেননি! যদিও বিধায়কের দাবি, তিনি আগে প্রতিটি এলাকা গাড়িতে করে ঘুরে দেখে নিচ্ছেন। ফেরার পথে প্রতিটি বাড়িতে ঢুকবেন। গতকাল থেকেই তিনি এভাবেই জলবন্দি শহরবাসীর পাশে আছেন বলে দাবি করেছেন।

এলাকায় হিরন :

এদিকে, খড়্গপুর পৌরসভার প্রশাসক প্রদীপ সরকার জানান, “রামনগর এলাকা রেলের অধীনে পড়ে। পৌরসভা কাজ করতে পারছেনা! হিরন্ময় চট্টোপাধ্যায়ের যদি এতই দরদ, উনি তো ক’দিন আগেই রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছেন, ওনাকে বলুন রেলকে বলে আমাদের নো অবজেকশন দিতে; সমস্ত কাজ আমরাই করে দেব। যারা শহরের ইতিহাস-ভূগোল জানে না, তারা আবার বড় বড় কথা বলে!” ঠিক এইভাবেই বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়-কে কটাক্ষ করলেন প্রদীপ সরকার। এদিকে, পৌরসভা আর রেলের এই লড়াইয়ের মধ্যে জল-যন্ত্রণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ!

পথে প্রদীপ-ও :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago