Categories: Uncategorized

দেশে ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ! রাজ্যে ও জেলায় কমলো সংক্রমণ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৯ জুলাই: দেশজুড়ে করোনার দৈনিক সংক্রমণের গ্রাফে ওঠানামা লেগেই রয়েছে। তৃতীয় ঢেউয়ের আবহে অদৃশ্য এই মারণ ভাইরাসের ভ্রুকুটি ক্রমশই স্পষ্ট হচ্ছে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার ফের বেড়েছে দৈনিক সংক্রমণের হার। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ২৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ৪৩ হাজার ৫০৯। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৫৫৫ জন। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৩৬০ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ১৫৫ জন। আপাতত দেশে ৪৫ কোটি ৬০ লক্ষ ৩৩ হাজার ৭৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে দেশে।

দেশের করোনা চিত্র :

এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৬ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৮১৫। করোনার কারণে গত একদিনে প্রাণ হারিয়েছেন ১৪ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৬ হাজার ৫৩৯। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮২২ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৩০০ জন। গত ২৪ ঘন্টায় ৪৫ হাজার ৯৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় জেলায় করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১৪ জন। তবে, কিট কম থাকার কারণে, টেস্ট সামান্য কমেছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।

রাজ্যের বুলেটিন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago