Kharagpur

Saayoni: “পাঁচ বছরে দিলীপ ঘোষকে শুধু ইকো পার্কে মর্নিং ওয়াক করতে দেখা গেছে!” খড়্গপুর থেকে মেদিনীপুরের সাংসদকে কটাক্ষ সায়নীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ ডিসেম্বর: “পাঁচ বছরে দিলীপ ঘোষ-কে শুধু ইকো পার্কে (রাজারহাট নিউটাউনের?) মর্নিং ওয়াক করতে দেখা গেছে।” শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে (গোলবাজার ভান্ডারী চকে) মহামিছিল ও প্রতিবাদ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে BJP সাংসদ দিলীপ ঘোষ-কে ঠিক এভাবেই কটাক্ষ করেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। চব্বিশের নির্বাচনে মেদিনীপুর লোকসভা আসনের ফলাফল প্রসঙ্গে সায়নী এও বলেন, “খড়্গপুরের মানুষ বিচার করবেন, পাঁচ বছরে ওনার কাজ থেকে কি পেয়েছেন, আর মমতা ব্যানার্জির কাছ থেকে কি পেয়েছেন!” বৃহস্পতিবার চন্দ্রকোনা রোডে শুভেন্দু’র “মাটি খুঁড়ে টাকা বের করব” মন্তব্য প্রসঙ্গে সায়নী বলেন, “উনি কি নিজের টাকার কথা বলছেন? ওনারও তো মাটির নীচে অনেক কিছু আছে!”

মিছিল শুরুর আগে সায়নী :

খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ-কে নিয়ে প্রশ্ন করা হলে সায়নী বলেন, “হিরণ-কে নিয়ে বলার মতো কিছু নেই। ওকে নিয়ে বললে, বেশি গুরুত্ব পেয়ে যাবে।” তারপরই অবশ্য কটাক্ষ ছুঁড়ে দিয়ে বলেন, “ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না, আর অন্য মানুষকে ছোট করেও বড় হওয়া যায় না! মানুষের পাশে থাকুন, মানুষের জন্য কাজ করুন। মানুষের চাহিদা অত্যন্ত কম, সেটুকুও যদি পূরণ করতে না পারেন, আপনাদের লজ্জা হওয়া উচিৎ!” অন্যদিকে, ঘাটাল লোকসভা আসনে এবার বিজেপি থেকে হিরণের প্রার্থী হওয়ার ‘সম্ভাবনা’ নিয়ে প্রশ্ন করা হলে, মুচকি হেসে সায়নী স্লোগান তোলেন, “ধান্দাবাজ হিরণ-কে একটাও ভোট না!”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago