Kharagpur

Kharagpur: দিদিমা’র চিকিৎসা করিয়ে ফেরার পথে চিরতরে হারিয়ে গেলেন মা! খড়্গপুরের বাড়িতে হাহাকার দুই কন্যার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: মায়ের চিকিৎসা করিয়ে ফিরছিলেন হাওড়া-যশবন্তপুর হামসফর এক্সপ্রেসে চেপে। সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ দুর্ঘটনায় সব লন্ডভন্ড হয়ে গেল নিমেষে! করমন্ডল এক্সপ্রেস, মালগাড়ি আর হামসফর এক্সপ্রেসের মধ্যে দুর্ঘটনায় মৃত্যু হল মেয়ের। মা চিকিৎসাধীন বালেশ্বর হাসপাতালে। খড়্গপুরের পরিবারে এখন শুধুই হাহাকার! জানা যায়, চিকিৎসার জন্য মা’কে নিয়ে কটকের একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন খড়্গপুরের ২২ নম্বর ওয়ার্ডের আম্বেদকর কলোনির বাসিন্দা হীরা নায়েক। মা রয়ে গেলেন, কিন্তু বাড়ি ফিরে আসতে পারলেন না হীরা! এদিকে, মা (হীরা নায়েক)-কে হারিয়ে শোকে ভেঙ্গে পড়েছেন তাঁর দুই মেয়ে এবং ছেলে।

বাহানাগা’র দুর্ঘটনাস্থলের ছবি (ছবি- অর্ণব দাস):

বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় হাওড়া গামী হামসফর এক্সপ্রেসের সাধারণ কামরায় মা যশোদা দাসকে নিয়ে ফিরছিলেন বছর ৫৫’র হীরা। দুর্ঘটনায় সত্তোরোর্ধ্ব মায়ের মাথায় আঘাত লাগে। তিনি বালেশ্বর হাসপাতালে চিকিৎসাধীন। মা যশোদা দেবী ফোনে জানান, হীরার বুকে ভারি কোন জিনিস পড়ে যায়। ফলে কামরায় আটকে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়! এরপর, তার খোঁজে বিভিন্ন হাসপাতালে ঘুরে সোরো হাসপাতালে হীরার সন্ধান পান তাঁর আত্মীয়-স্বজনেরা। শনিবার গভীর রাতে হীরার প্রাণহীন দেহ নিয়ে খড়্গপুরে ফেরেন স্বামী সহ পরিবারের সদস্যরা। হীরা দেবীর বড় মেয়ে শিবানী নায়েক বলেন, “প্রতি মাসেই দিদাকে চিকিৎসার জন্য কটক নিয়ে যেতে হয়। প্রতিবারে আমি নিয়ে যাই। এবারে আমি ছুটি না পাওয়ায় মা গিয়েছিল। মা ফোন করে বলেছিল হাওড়া মেলে উঠেছি। কিন্তু, এসএমভিটি এক্সপ্রেস বা হামসফর এক্সপ্রেসে উঠেছে ভাবতে পারিনি। আমার মাসি বালেশ্বরে থাকে। ওরাই দুর্ঘটনার খবর জানায়। মা আর ফিরে আসবেনা!” শনিবার রাত্রি সাড়ে বারোটা নাগাদ দেহ এসে পৌঁছয় খড়্গপুরের আম্বেদকার কলোনিতে। হীরা দেবীর জন্য সেখানেই অপেক্ষা করছিলেন তাঁর দুই মেয়ে ও এক ছেলে!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago