Kharagpur

Kharagpur: খড়্গপুরে ৬০ নং জাতীয় সড়কের উপর শুট আউট! ছিনতাইয়ে বাধা পেয়ে গুলি ট্রাক চালক ও খালাসিকে; জেলা জুড়ে শুরু তল্লাশি অভিযান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ নভেম্বর: ফের শুট আউটের ঘটনা পশ্চিম মেদিনীপুরে! খড়্গপুর গ্রামীণের জকপুর এলাকায় ৬০ নং জাতীয় সড়কের উপর বৃহস্পতিবার গভীর রাতে ঘটল এই শুট আউটের ঘটনা। ছিনতাই করতে এসে বাধা পেয়েই শুট আউট বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী, জাতীয় সড়কের ওপরে একটি ট্রাকের চালক ও খালাসিকে লক্ষ্য করে দু-তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। নাজমুল সাকিল নামে ট্রাকের খালাসির মাথায় গুলি লাগে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল এবং পরে কলকাতার পি.জি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ট্রাক ড্রাইভার হফিজুল হককে মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে। তবে, তাঁর শরীর ঘেঁষে গুলি বেরিয়ে যাওয়ায় আঘাত অপেক্ষাকৃত কম গুরুতর বলে জানা গেছে।

CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ:

বৃহস্পতিবার গভীর রাতে বা শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত জকপুর এলাকায়, ৬০ নং জাতীয় সড়কের উপর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকের খালাসি এবং চালক জাতীয় সড়কের উপর ট্রাক দাঁড় করিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিলেন বা নিজের মধ্যে কথা বলছিলেন। সেই সময়ই দু’জন দুষ্কৃতী মোটরবাইক করে এসে তাঁদের টাকা-পয়সা বা কয়লা বোঝাই পুরো ট্রাকটিই ছিনতাই করার চেষ্টা করে। বাধা পেয়ে গুলি চালায় দুষ্কৃতীরা। দু’তিন রাউন্ড গুলি চলে বলে জানা গেছে। ট্রাকের খালাসীকে খুব কাছ থেকে গুলি চালানোয় তাঁর মাথায় সরাসরি লাগে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় নাজমুল সাকিল নামে বছর ৩৫-এর ওই খালাসিকে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। মেদিনীপুর মেডিক্যালে তাঁর মাথায় প্রাথমিক একটি অস্ত্রপচারও হয় বলে জানা গেছে। তবে, অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শুক্রবার ভোরেই কলকাতায় পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নাজমুলের বাড়ি কেশপুর থানার মুগবসান এলাকায় বলে জানা গেছে। অন্যদিকে, চালক হফিজুল হককে মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে। শুক্রবার সকালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জেলা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানা গেছে। ঘটনারও তদন্ত শুরু করা হয়েছে।

গুলি গাড়ি লক্ষ্য করে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago