Kharagpur

Kharagpur: খড়্গপুর শহরে বিগ বাজেটের পুজো ১২টি; যান নিয়ন্ত্রণ পঞ্চমীর দিন বিকেল ৪টা থেকে! মণ্ডপে যাওয়ার আগে জেনে নিন বিস্তারিত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৪ অক্টোবর: খড়্গপুর শহরের পুজো গাইডম্যাপ প্রকাশ করা হল শুক্রবার সন্ধ্যায়। এদিন খড়গপুর টাউন থানায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গাইডম্যাপ প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (খড়গপুর) সন্দীপ সেন, মহকুমাশাসক শ্রী পাটিল যোগেশ অশোক রাও, মহকুমা পুলিশ আধিকারিক(খড়গপুর) ধীরজ ঠাকুর, পৌরপ্রধান কল্যাণী ঘোষ, খড়গপুর টাউন থানার আইসি রাজীব পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, খড়গপুর শহরে এবার সবমিলিয়ে ১৬৫টি দুর্গাপুজো হচ্ছে। এর মধ্যে ১২টি বিগ বাজেটের দুর্গাপুজো। খড়গপুর শহরে যান নিয়ন্ত্রণ করা হবে ৮ থেকে ১৪ অক্টোবর, ৭ দিন। বিকেল ৪টা থেকে রাত্রি ২টো অবধি যান নিয়ন্ত্রণ করা হবে। অটো, টোটো, চারচাকা সহ ভারী যানবাহন নিয়ন্ত্রণ করা হবে এই সময়ে। যানজট রুখে দিতেই এই ব্যবস্থা বলে এদিন জানিয়েছেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার।

খড়গপুর শহরের পুজো গাইডম্যাপের প্রকাশ:

অতিরিক্ত পুলিশ সুপার এও জানিয়েছেন, পুলিশ সহায়তা শিবির বা হেল্পলাইন ক্যাম্প করা হচ্ছে ৭টি জায়গায়। এগুলি হল- ইন্দা মোড়, কৌশল্যা, ধ্যান সিং ময়দান, CME গেট, IIT ফ্লাইওভার, জগন্নাথ মন্দির এবং প্রিন্টিং প্রেস। এছাড়াও, নো এন্ট্রি পয়েন্ট থাকছে ৬ জায়গায়। খড়্গপুর শহরে ৪টি ও খড়্গপুর গ্রামীণে ২টি। এগুলি হল- বারবেটিয়া, নিমপুরা, সেনচক, প্রেমবাজার (শহর) এবং চৌরঙ্গী ও ওয়ালিপুর (গ্রামীণ)। ডাইভারশন পয়েন্ট থাকছে ৫১টি। এর মধ্যে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণগুলি হল- গোলবাজার, আইআইটি ফ্লাইওভার, সিএমই গেট এবং দুর্গামন্দির। এমার্জেন্সি পরিষেবার ক্ষেত্রে ছাড়া দেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাডিশনাল SP। অসুস্থ এবং বয়স্ক মানুষজনদের ক্ষেত্রেও কোনও সমস্যা সৃষ্টি করা হবেনা বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago