Recent

Kharagpur: চুরি ঠেকাতে দোকানেই ঘুমোতেন, সেখানেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো খড়্গপুরের যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: দু-দু’বার চুরি হয়েছিল দোকানে। তারপর থেকে রাতে দোকানেই ঘুমোতেন বাড়ির বড় ছেলে। শনিবার গভীর রাতে সেই দোকানেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো বছর বাইশের ওই যুবকের। মৃতের নাম অভিজিৎ মণ্ডল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর-২ নম্বর ব্লকের হরিণা এলাকায়। ঘটনা ঘিরে শোকস্তব্ধ গোটা গ্রাম!

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু:

বিজ্ঞাপন (Advertisement):

পুলিশ সূত্রে জানা গেছে, খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত কালিয়াড়া-২ গ্রাম পঞ্চায়েতের হরিণা এলাকার বাসিন্দা বাসিন্দাদের অশোক মণ্ডল। বাড়ি থেকে কয়েকশ মিটারের মধ্যেই একটি ভূষিমাল দোকান আছে তাঁর। এখন সেই দোকান বড় ছেলে অভিজিতই চালায়। বছর দুয়েক আগে ওই দোকানে পর পর দু’বার চুরি হয়েছিল। তারপর থেকে রাতে দোকানেই ঘুমোতেন অভিজিৎ। শনিবার রাতেও বাড়ি থেকে খাওয়াদাওয়া করে এসে দোকানেই ঘুমোন তিনি। হঠাৎই রাত্রি দেড়টা নাগাদ আশেপাশের লোকজন ওই দোকান থেকে আগুন বেরোতে দেখেন। দ্রুত ছুটে আসেন তাঁরা। অভিজিতের বাড়িতেও খবর দেওয়া হয়। সকলে মিলে বালতিতে করে জল ঢালতে শুরু করেন। কিন্তু, কেউই দোকানের ভিতরে ঢুকতে পারেননি। কারণ দোকান ভিতর থেকে লাগানো ছিল।এরমধ্যেই পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। প্রায় একঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তারপরই ভস্মীভূত দোকান থেকে অভিজিতের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে পাঠানো হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিকাঠামোগত কিছু সমস্যার জন্য রবিবার দুপুরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেদনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই সন্ধ্যা নাগাদ ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতের ভাই অমিত মণ্ডল বলেন, ‘কিছুই বুঝতে পারছিনা, কিভাবে আগুন লাগল!’ যদিও, পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago