Kolkata High Court

SSC: স্বস্তি স্কুল সার্ভিস কমিশনের! গ্রুপ- ডি নিয়োগের সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৪ নভেম্বর: স্কুলে গ্রুপ- ডি নিয়োগে সিবিআই (CBI) তদন্তের উপর তিন সপ্তাহের অন্তর্বতী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, গত সোমবার (২২ নভেম্বর) কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি নিয়োগে বেনজির দুর্নীতির তদন্তের জন্য সিবিআই-এর উপর দায়ভার ন্যস্ত করেছিলেন। সেই সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ জারি করল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। বুধবার দুপুরে এই মামলার শুনানিতে আপাতত তিন সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে পুরো প্রক্রিয়ার উপর। স্বভাবতই এই রায়ে খুশির হাওয়া স্কুল সার্ভিস কমিশন ও রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অন্দরে।

কলকাতা হাইকোর্ট (ফাইল ফটো) :

উল্লেখ্য যে, বিদ্যালয়ে গ্রুপ ডি বা চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের ক্ষেত্রে, প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অসংখ্য প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠেছিল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। স্কুল সার্ভিস কমিশন নিজেদের দোষ স্বীকার করে নিয়েছিল সিঙ্গল বেঞ্চের শুনানিতে। তবে, সিবিআই তদন্তের নির্দেশ তারা মানতে পারেনি! তাই, মঙ্গলবার তারা ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছিল। ডিভিশন বেঞ্চের সেই শুনানিতে স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকারের আবেদনে সাড়া দিল ডিভিশন বেঞ্চ। কমিশনের দাবি ছিল, যেহেতু চাকরিপ্রার্থীরা কোনো তদন্ত দাবি করেনি, তাই সিঙ্গল বেঞ্চের বিচারপতি তাঁর নিজের উদ্যোগে সিবিআই তদন্ত দিতে পারেন না! তবে, চাইলে তাঁরা বিচারবিভাগীয় বা পুলিশি তদন্ত করতে পারে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মামলার আরও শুনানি প্রয়োজন আছে। তবে, এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই। সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর তিন সপ্তাহের স্থগিতাদেশ জারি করা হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago