Kolkata High Court

Justice Amrita Sinha: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল! অভিষেককে জেরা করতে পারবে ED-CBI, জরিমানা ২৫ লক্ষ টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ মে: নবজোয়ার কর্মসূচির মধ্যেই চরম অসস্তিতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর রিভিউ পিটিশন মামলায় বৃহস্পতিবার রায়দান করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে ইডি বা সিবিআই জেরা করতে পারে। জেরা করার ক্ষেত্রে আইনত কোন বাধা নেই! অর্থাৎ, এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়-ই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। একইসঙ্গে, কুন্তল এবং অভিষেকের মামলা খারিজ করে বিচারপতি নির্দেশ দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে যথাক্রমে- ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

Justice Amrita Sinha:

জরিমানার টাকা অবিলম্বে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট থেকে মামলা ফিরে আসার পর, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পূর্ববর্তী রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন অভিষেক। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সেই মামলার রায় ঘোষণা করেন বিচারপতি সিনহা। অভিষেকের আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি সিনহা‌ বলেন, “সিবিআই এবং ইডি তদন্ত চালিয়ে নিয়ে যাবে। আগামী ৯ জুন দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালতে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে।” উল্লেখ্য যে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের নির্দেশে অভিষেক সংক্রান্ত প্রাথমিক-দুর্নীতি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পাঠান হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস শিবজ্ঞানম। বিচারপতি এজলাসে মামলা যাওয়ার পরই রায় পুনর্বিবেচনার আর্জি জানান অভিষেক। কিন্তু, সেই আরবি আবেদন খারিজ করলেন বিচারপতি অমৃতা সিনহা। ফলে, নবজোয়ার কর্মসূচির মধ্যেই যে চরম অসস্তিতে পড়লেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা বলাই বাহুল্য! ‌

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago