Kolkata High Court

SSC Scam: ২-১ হাজার নয়, ২১ হাজার নিয়োগে দুর্নীতি হয়েছে; ৯ হাজার OMR কারচুপির প্রমাণ CBI এর হাতে! জানালেন সিট প্রধান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৫ ডিসেম্বর:দু-এক হাজার নয়, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ২১ হাজার নিয়োগে দুর্নীতি হয়েছে! এর মধ্যে, ৯ হাজার OMR কারচুপির প্রমাণ ইতিমধ্যে CBI এর হাতে এসেছে এবং তা স্কুল সার্ভিস কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় এই চাঞ্চল্যকর তথ্য সোমবার প্রকাশ করলেন বাছাই করা CBI অফিসারদের নিয়ে গঠিত সিট (SIT) প্রধান অশ্বিন শেনভি। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু’র এজলাসে গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির মামলায় উপস্থিত হয়ে এমনই বিস্ফোরক তথ্য তুলে ধরলেন নবনিযুক্ত সিট প্রধান। সোমবার আদালতে উপস্থিত হয়ে সিট প্রধান বলেন, “এখনও পর্যন্ত জানা গিয়েছে প্রায় ২১ হাজার পদে দুর্নীতি হয়েছে। তার মধ্যে ৯ হাজার ওএমআর সিট (OMR Sheet) ‘বিকৃত’ করা হয়েছে। মূল প্যানেল থেকে ওয়েটিং লিস্ট, সর্বত্র দুর্নীতি হয়েছে!”

বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu):

এরপরই, বিচারপতি বিশ্বজিৎ বসু মন্তব্য করেন, “আমি অবাক হচ্ছি। তদন্তে আপনাদের যা সাহায্য লাগবে আদালতে এসে জানাবেন। আদালত সব রকম সাহায্য করবে। এই দুর্নীতির শেষ দেখা দরকার। যারা এই দুর্নীতিতে যুক্ত তাঁদের কাউকে ছাড়া হবে না।” সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের প্রতি তাঁর নির্দেশ, “জল থেকে কাদা সরিয়ে জলটাকে স্বচ্ছ করুন।” তিনি এও বলেন, “যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন, তাঁরা শুধু ফলাফলের আশায় বসে আছেন । তাঁরা জানতে চায়না, সিবিআই কী করল, স্কুল সার্ভিস কমিশন কী করল! তাঁরা চান নিয়োগপত্র। এই দুর্নীতির তদন্ত-বিচার অনেকটা পথ পেরিয়ে এসেছে। এবার তদন্ত-বিচার তার লক্ষ্যের কাছে পৌঁছে গিয়েছে।” প্রসঙ্গত এদিন, গ্রুপ-ডি নিয়োগ সংক্রান্ত একটি দুর্নীতির মামলায় বিচারপতি বসু উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন সিট প্রধান শেনভি’কে। তিনি আদালতে উপস্থিত হয়ে এই বিস্ফোরক তথ্য তুলে ধরলেন অবশেষে। তাঁর মতে, “গত বছরের নভেম্বর (২০২১-এর নভেম্বর) থেকে শুধুমাত্র ব়্যাংক জাম্পিং এর অভিযোগে তদন্ত শুরু হয়েছিল৷ কিন্তু, সম্প্রতি গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার হওয়ার পর ওএমআর কারচুপির বিষয়টি সামনে এসেছে। এরপরই তদন্ত অন্য মাত্রা পায়। আমরা সব নথি এসএসসিকে দিয়েছি। এখন তাদের ঠিক করতে হবে যে তারা কীভাবে এই ত্রুটি সংশোধন করবে।”

সিট প্রধান অশ্বিন শেনভি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago