Midnapore

Midnapore: ‘অভয়া’ বিচারহীন এক মাস! রাত ৯টায় শহর মেদিনীপুরেও ৯ মিনিটের নীরবতা, খড়্গপুরে পুজোর বিসর্জনেও জাস্টিসের স্লোগান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: ৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর। ‘অভয়া’ বিচারহীন এক মাস। আজ, সোমবার (৯ সেপ্টেম্বর) সুপ্রিম-শুনানির পরও ‘অভয়া’ বা ‘তিলোত্তমা’ হত্যাকাণ্ডে সুবিচারের আলো তেমনভাবে ফুটে ওঠেনি। আন্দোলনও তাই থামার ইঙ্গিত নেই এখনই! পূর্ব ঘোষিত সূচি মেনেই সোমবার তাই ‘বিচারহীন-অভয়া’র স্মৃতিতে রাজ্য তথা দেশ জুড়ে রাত্রি ঠিক ৯টা থেকে ৯ মিনিটের জন্য নীরবতা করলেন আপামর সাধারণ মানুষ তথা প্রতিবাদী জনতা। পরবর্তী ৯০ মিনিট ধরে চলে মানববন্ধন, পথনাটিকা, মিছিল সহ প্রতিবাদমূলক নানা কর্মসূচি। মেদিনীপুর শহরের স্টেশন রোড এলাকায় (এক্সিস ব্যাঙ্কের সামনে) এলাকায় এই কর্মসূচি পালন করতে পথে নামেন অসংখ্য ছাত্র-যুব থেকে আট থেকে আশির সাধারণ মানুষ। বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন তাঁরা।

৯ মিনিটের জন্য নীরবতা:

মানববন্ধন:

অন্যদিকে, আর জি কর কাণ্ডের প্রভাব পড়ল এবার ‘রেল শহর’ খড়গপুরের প্রসিদ্ধ গণেশ পুজোর বিসর্জনেও! বিসর্জনের শোভাযাত্রাতে মশাল হাতে পুজো উদ্যোক্তা সহ এলাকাবাসীরা আওয়াজ তুললেন, “জাস্টিস ফর আরজিকর”, “তিলোত্তমার বিচার চাই।” প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবারও ঘটা করে ‘মিনি ইন্ডিয়া’ খড়্গপুরে গণেশ পুজো অনুষ্ঠিত হল। তবে, অন্যান্য বারের তুলনায় এবার পুজোয় জাঁকজমক ছিল অনেকটাই কম! তার থেকেও বড় কথা, সাধারণ মানুষের মধ্যেও পুজো ঘিরে উৎসাহ-উন্মাদনা অনেকটাই কম ছিল এবার। নেপথ্যে আসলে দেবীর বোধনের আগেই তিলোত্তমা’র বিসর্জনের সুর! বিষাদের সুর যেন সর্বত্র। তার সঙ্গেই আছে এই অন্যায়-অমানবিকতা-নৃশংসতার ‘বিচার’ চেয়ে তীব্র লড়াইয়ের জেদ। এবার, খড়্গপুর শহরে গণপতি বাপ্পা বা গণেশ ঠাকুরের বিসর্জনেও সেই প্রভাব লক্ষ্য করা গেল। সোমবার রাতে ইন্দার উদয়ন সঙ্ঘের বিসর্জনের শোভাযাত্রাতে দেখা গেল নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে মশাল হাতে সামিল হয়েছেন এলাকাবাসী। আর, “গণপতি বাপ্পা মোরিয়া, আগলে বরষ জলদি আ…”-র পরিবর্তে উঠল “তিলোত্তমার বিচার চাই” কিংবা “জাস্টিস ফর আরজিকর” স্লোগান। সুবিচারের দাবিতে যে শহরবাসী এককাট্টা, অধীর আগ্রহে অপেক্ষমান; এদিনের এই অভিনব প্রতিবাদের মধ্য দিয়ে আবারও তা প্রমাণিত হল!

খড়গপুরে বিসর্জনেও মশাল মিছিল:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago