Midnapore

Midnapore: ফোঁটা নিয়ে বোনেদের সুরক্ষিত রাখার শপথ BJP প্রার্থীর! সকালে মানুষের ‘আশীর্বাদ’ নিয়ে বিকেলে গণ ভাইফোঁটার আয়োজন সুজয়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: ভাইফোঁটার সকালে মেদিনীপুর শহরের মির্জাবাজার, রাজাবাজারে প্রচার করলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। রাঙামাটিতে মহিলা মোর্চার নেত্রীদের হাত থেকে ফোঁটা নিয়ে বোনেদের ‘সুরক্ষিত’ রাখার শপথ নিলেন BJP প্রার্থী শুভজিৎ রায়। উল্লেখ্য, রবিবার ছিল ‘ভ্রাতৃদ্বিতীয়া’। ফলে যুযুধান দুই প্রার্থীরই রবিবাসরীয় প্রচারের বেশিরভাগ অংশ জুড়ে ছিল ভাইফোঁটা বা গণ ভাইফোঁটার অনুষ্ঠানে অংশগ্রহণ। ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে BJP-র মহিলা মোর্চার উদ্যোগে প্রথমে মেদিনীপুর শহরের সিপাইবাজারের জেলা কার্যালয়ে এবং পরে রাঙামাটির নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয় গণ ভাইফোঁটা। জেলা কার্যালয়ে মহিলা মোর্চার জেলা সভানেত্রী পারিজাত সেনগুপ্ত সহ অন্যান্য নেত্রীরা ফোঁটা দেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায় সহ জেলা ও শহর বিজেপি-র নেতাকর্মীদের। সেই সঙ্গে ঘরছাড়া কর্মীদেরও ফোঁটা দেন তাঁরা। এরপর, রাঙামাটির নির্বাচনী কার্যালয়েও গণ ভাইফোঁটার আয়োজন করা হয়। সেখানেও ফোঁটা নেন বিজেপি প্রার্থী শুভজিৎ সহ দলের যুব কর্মীরা। এরপর, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের BJP প্রার্থী তথা জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক শুভজিৎ রায় বলেন, “সারা বাংলা জুড়ে যুগ যুগ ধরে এই পরম্পরা চলে আসছে। বোনেরা ভাইদের মঙ্গল কামনা করে। আর আমরা ভাইয়েরা বোনেদের সুরক্ষিত রাখার শপথ নিচ্ছি। আর জি কর কাণ্ডের বিরুদ্ধেও আমরা পথে আছি, লড়াই করছি।”

ফোঁটা নিচ্ছেন বিজেপি প্রার্থী:

বিজ্ঞাপন (Advertisement):

অপরদিকে, এদিন সকালে মির্জাবাজার, রাজাবাজারে জনসংযোগ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, “আজকে ভাইফোঁটার দিন বাড়িতে বসে না থেকে, মানুষের আশীর্বাদ নিতে বেরিয়ে পড়েছি আমরা। মানুষের কাজ করার জন্য এই আশীর্বাদের খুব দরকার।” বিকেলে নিজের ওয়ার্ড অর্থাৎ ২২নং ওয়ার্ডের কামাড়পাড়াতে বরাবরের মতোই ‘গণ ভাইফোঁটা’ আয়োজিত হয় মূলত ‘সমাজসেবী’ সুজয় হাজরা-র উদ্যোগেই। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্থানীয় একটি ক্লাব এবং ২২নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। এই আয়োজনের পুরোভাগে এবার ছিলেন সুজয়ের স্ত্রী তথা ২২নং ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরাও। সুজয় বলেন, “মেদিনীপুর শহরের এই কামাড়পাড়া এলাকাটিতে মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ তথা বস্তিবাসীদের বসবাস। আমরা এই এলাকার দুঃস্থ ও অসহায় কচিকাঁচাদের মুখে হাসি ফোটানোর জন্য গত ২০-২২ বছর ধরে গণ ভাইফোঁটার আয়োজন করে আসছি। এবারও তার ব্যতিক্রম হয়নি।”

কামারপাড়ার গণ ভাইফোঁটাতে:

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago