Midnapore

Medinipur: খুনের আসামি থেকে মাটির মানুষ, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন প্রৌঢ় মুক্তি পেলেন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই:’দস্যু’ রত্নাকর যদি ‘মহাকবি’ বাল্মীকি হয়ে উঠতে পারেন, খুনের আসামি থেকে ‘মাটির মানুষ’ হয়ে ওঠা কি এমন বড় কাজ! যৌবনে রাগের বশে তাঁরা খুন করেছিলেন প্রতিবেশী কিংবা নিকটাত্মীয়কে। আজ বার্ধক্য বা প্রৌঢ়ত্বে পৌঁছে তাঁরাই হয়ে উঠেছেন শান্ত, সৌম্য, মাটির মানুষ। সেদিনের খুনের কথা মনে করলে, এখন অনুশোচনায় নিজরাই নিজেদের দগ্ধ করেন! এমনই তিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শুক্রবার (১১ জুলাই) মুক্তি পেলেন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার বা সেন্ট্রাল জেল থেকে।

জেল থেকে বেরিয়ে:

বিজ্ঞাপন (Advertisement):

তিন আসামির ব্যবহার বা আচরণে মুগ্ধ হয়ে বছরখানেক আগেই তাঁদের মুক্তির সুপারিশ করেছিল মেদনীপুর সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ। পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথোরিটির সহযোগিতায় পশ্চিমবঙ্গের ‘স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ড’ এই তিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির ‘জেল-মুক্তি’ সুপারিশ অনুমোদন করে। অবশেষে শুক্রবার দুপুরে জেল থেকে মুক্ত হলেন আসানসোলের রতন রুইদাস এবং পুরুলিয়ার সাধু রায় ও কৃষ্ণপদ কুমার। জেল সূত্রেই জানা যায়, পুরুলিয়ার সাধু বচসার জেরে এক প্রতিবেশীকে খুন করেছিলেন। প্রায় ২১ বছর ধরে মেদিনীপুর সেন্ট্রাল কারেকশনাল হোমে ছিলেন তিনি। দু’চোখেই এখন আর দেখতে পাননা বছর ৬৫-র সাধু। পুরুলিয়ারই বাসিন্দা কৃষ্ণপদ প্রায় ১৮ বছর ধরে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন। তিনিও প্রতিবেশীকে খুনের ঘটনায় সাজা পান। শুক্রবার পরিবারের সদস্যদের হাত ধরে বাড়ি ফিরলেন বছর ৭০-র কৃষ্ণপদ।

অন্যদিকে, আসানসোলের বারাবনী থানা এলাকার বাসিন্দা রতন রুইদাস ২৩ বছর ধরে জেল খাটছিলেন। জমি সংক্রান্ত বিবাদে বচসা থেকে হাতাহাতির ঘটনায় জড়িয়ে এক নিকটাত্মীয়কে খুন করেছিলেন রতন। শুক্রবার ৫৫ বছর বয়সী রতনকেও মুক্তি দিলেন সংশোধনাগার কর্তৃপক্ষ। জেলের ভিতরে তিনজনের আচার-আচরণ, সংযমী জীবন যাপনের জন্যই তাঁরা মুক্ত হলেন বলে জানান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। প্রায় ১৮ থেকে ২৩ বছর পর, মুক্তির স্বাদ পেলেন সাধু, কৃষ্ণ ও রতন। জীবনের প্রায় উপান্তে পৌঁছে মূল স্রোতে ফেরার আনন্দে আপ্লুত তাঁরা। তাঁদের বরণ করে নিতে হাজির ছিলেন পরিবারের সদস্যরা। দীর্ঘ প্রায় দুই দশক পর পরিবারের সদস্যদের সাথে মিলিত হওয়ার মুহূর্তখানি হয়ে উঠেছিল আবেগমথিত। উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা মেদিনীপুর জেলা আদালতের সিভিল জজ শহিদ পারভেজ। তিনি বলেন, “এই তিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির ব্যবহার, আচরণ সহ বিভিন্ন দিক খতিয়ে দেখে তাঁদের মুক্তির সুপারিশ করে জেল কর্তৃপক্ষ। তা অনুমোদন করে স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ড। আমরাও এক্ষেত্রে নিজেদের ভূমিকা পালন করার চেষ্টা করেছি। খুব ভালো লাগছে এঁরা আবার সমাজের মূল স্রোতে ফিরে গেলেন।”

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago