Midnapore

Midnapore: জরুরি পরিষেবা থেকেও নিজেদের সরিয়ে নিলেন জুনিয়র চিকিৎসকেরা! চরম ভোগান্তি মেদিনীপুর মেডিক্যালে, তড়িঘড়ি বৈঠক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: আর.জি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের প্রতিবাদে এবং এই নারকীয় ঘটনার সঠিক তদন্তের দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন আরও তীব্রতর হল সোমবার থেকে। সোমবার দুপুর ২টো থেকে এমারজেন্সি বা জরুরী পরিষেবা থেকেও নিজেদের সরিয়ে নিলেন জুনিয়র চিকিৎসক সহ সকল হাউসস্টাফ এবং ইন্টার্নরা। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক সহ সমস্ত রেসডেন্সিয়াল চিকিৎসক ও পড়ুয়ারা এদিন বিকেল ৩টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন, ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা সহ যতক্ষণ না তদন্ত সঠিক পথে এগোচ্ছে তথা ন্যক্কারজনক এই ঘটনায় ন্যায়বিচার মিলছে; ততক্ষণ অবধি (অনির্দিষ্টকালের জন্য) সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা থেকে তাঁরা নিজেদের সরিয়ে নিলেন!

মেদিনীপুর মেডিক্যাল কলেজের এমার্জেন্সি বিভাগ:

আর তারপরই, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সি বিভাগ কার্যত চিকিৎসকশূন্য হয়ে পড়ে। ফলে, দূর-দূরান্ত থেকে আসা সংকটজনক বা আশঙ্কাজনক রোগীদেরও ফিরে যেতে হল জেলার অন্যান্য হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে। আর এই ঘটনার পরই বিকেল ৩টা থেকে জরুরী বৈঠকে বসেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডঃ মোসুমী নন্দী, সুপার জয়ন্ত রাউত সহ সিনিয়র চিকিৎসকেরা উদ্ভুত এই পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বৈঠক শেষে সিনিয়র চিকিৎসকদের দিয়েই আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। তবে, শুধু মেদিনীপুর নয়, রাজ্যের প্রায় সমস্ত মেডিক্যাল কলেজেই একই অবস্থা বলে জানা গেছে। অন্যদিকে, এদিন সকালেই নির্যাতিতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের তরফে জানানো হয়, “এই ঘটনায় ভেতরের কেউ জড়িত আছে।” মুখ্যমন্ত্রী তাঁদের সঠিক তদন্তের বিষয়ে আশ্বাস দিয়েছেন এবং রবিবার পর্যন্ত পুলিশকে সময় বেঁধে দিয়েছেন। না হলে এই কেস সিবিআই-কে হ্যান্ডওভার করা হবে বলেও জানিয়েছেন তিনি।

জুনিয়র চিকিৎসকদের আন্দোলন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago