Midnapore

Midnapore: স্ত্রী-কে বসিয়ে দিয়ে ট্রেন থেকে নামার সময় ভারসাম্য হারালেন, মেদিনীপুর স্টেশনে চলন্ত ওই ট্রেনে কাটা পড়েই মৃত্যু বিধায়কের ভাইয়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: খড়্গপুর-আসানসোল প্যাসেঞ্জার ট্রেনে স্ত্রী-কে বসিয়ে দিয়ে, চলন্ত ট্রেন থেকে নামার সময়ই ঘটে গেল দুর্ঘটনা! ভারসাম্য হারিয়ে পড়ে যান রেললাইনে বা ট্র্যাকে। শনিবার সকাল ৬টা ৪০ নাগাদ চলন্ত ওই খড়্গপুর-আসানসোল প্যাসেঞ্জার ট্রেনেই কাটা পড়ে মৃত্যু হল খড়্গপুর গ্রামীণের তৃণমূল বিধায়ক তথা MKDA চেয়ারম্যান দীনেন রায়ের ভাই রথীন্দ্রনাথ রায় (৬৭)-র। শনিবার সাতসকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে খড়্গপুর ডিভিশনের মেদিনীপুর স্টেশনের (Midnapore Station) ২নং প্ল্যাটফর্মে। ঘটনা ঘিরে শহরে তথা রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া!

মেদিনীপুর স্টেশনে বিধায়ক সহ জেলা তৃণমূল নেতৃত্ব:

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে আসানসোলগামী ট্রেনে স্ত্রী স্নিগ্ধা রায়কে তুলতে গিয়েছিলেন মেদিনীপুর শহরের আবাসের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী রথীন্দ্রনাথ। স্ত্রী-কে ট্রেনে তুলে নামার সময় পা স্লিপ করে বা ভারসাম্য হারিয়ে প্ল্যাটফর্ম থেকে লাইনে পড়ে যান তিনি। আর সেই সময় ট্রেন ছেড়ে দিলে দুর্ঘটনাটি ঘটে! চিৎকার শুনে তাঁর স্ত্রী স্নিগ্ধা চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করলে যাত্রীরা আটকে দেন। পরে ট্রেন থামলে নিচে নামেন স্ত্রী। খবর পেয়ে মেদিনীপুর স্টেশনে যান খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়, জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান প্রমুখ। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বিধায়ক দীনেন রায় বলেন, “খুবই মর্মান্তিক ঘটনা! ভাই তার স্ত্রীকে ট্রেনে তুলতে গিয়েছিল।” সুজয় হাজরা বলেন, “আমরা শোকাহত! জানিনা রেল আর একটু সচেতন হলে দুর্ঘটনা এড়ানো যেত কিনা!” মেদিনীপুর স্টেশনের RPF-র ওসি বি.কে যাদব বলেন, সকালে ট্রেনে কাটা পড়ে রথীন্দ্রনাথ রায় নামে একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্ত্রী-কে ট্রেনে ছাড়তে এসেছিলেন তিনি। ট্রেন থেকে নামার সময়ই দুর্ঘটনাটি ঘটে!

রথীন্দ্রনাথ রায় (ছবি- সংগৃহীত):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago