Midnapore

Midnapore: বাড়ি ফেরা হলো না! মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন কাণ্ডে অসুস্থ নাসরিনের মৃত্যু হল SSKM হাসপাতালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন। ১০ মে, শনিবার তাঁর বাড়ি ফেরার কথা ছিল। ৯ মে, শুক্রবার রাতে ফের অসুস্থ হয়ে পড়েন পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ন্যাড়াদেউলের বাসিন্দা তথা মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতি নাসরিন খাতুন। শেষ পর্যন্ত, ১১ মে, রবিবার রাত্রি ১১টা নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতালেই মৃত্যু হল তাঁর। গত ১২ জানুয়ারি (২০২৫) থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন নাসরিন। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী বলেন, “অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মাল্টি অর্গান ফেলিয়র হয়ে মৃত্যু হয়েছে নাসরিন খাতুনের। ডায়ালিসিস চলছিল। তার মধ্যেই মাল্টিঅর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে বছর ২২-র নাসরিন খাতুনের। সোমবার এসএসকেএম হাসপাতালেই দেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। তারপর হাসপাতাল কর্তৃপক্ষের তরফেই দেহ পৌঁছে দেওয়া হবে বাড়িতে।”

নাসরিন খাতুন (ফাইল ছবি, পরিবার সূত্রে প্রাপ্ত):

বিজ্ঞাপন (Advertisement):

উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি (বুধবার) মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে সিজারের পরই ‘বিষ’ স্যালাইন (বিতর্কিত সংস্থার রিঙ্গার্স ল্যাকটেট/RL) প্রয়োগ তথা চিকিৎসা বিভ্রাটে অসুস্থ হয়ে পড়েছিলেন ৫ প্রসূতি। তাঁদের মধ্যে মামনি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যু হয় ১০ জানুয়ারি, শুক্রবার ভোরে। তুলনামূলকভাবে কম অসুস্থ রেখা সাউ নামে এক প্রসূতি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি ৩ জনকে (মাম্পি সিংহ, মিনারা বিবি ও নাসরিন খাতুন) ১২ জানুয়ারি, রবিবার রাতে ‘গ্রিন করিডোর’ করে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। কেশপুরের মাজুরিয়ার মিনারা বিবি এবং শালবনীর সাতপাটির (দক্ষিণশোলের) মাম্পি সিংহ ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে, বাড়ি ফেরা হলোনা নাসরিনের!

নাসরিনের পরিবারের তরফে, তাঁর জামাইবাবু ইনসান আলি সোমবার সকালে বলেন, “দিন দশেক আগেই জেনারেল বেডে দিয়েছিলেন। ১০ মে বাড়ি ফেরার কথা ছিল। ৯ মে রাত থেকে ফের খিঁচুনি ও বমি শুরু হয়! ১১ মে, রবিবার রাতে চিকিৎসকরা জানান, ও আর নেই!” কেশপুরের ন্যাড়াদেউলের বাসিন্দা ছিলেন নাসরিন। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন স্বামী সেলিম খান সহ পরিবারের সদস্যরা। সেলিমের বক্তব্য, “এবার আমার সদ্যজাত কন্যাসন্তানকে কিভাবে মানুষ করব?” উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফরের (২১ এপ্রিলের) দিন দুয়েক আগেই তাঁর ঘোষণামতো মামনি রুইদাসের পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন মামনির স্বামী দেবাশীষ রুইদাস। এক্ষেত্রেও তেমনটাই হয় কিনা, সেদিকেও তাকিয়ে নাসরিনের পরিবারের সদস্যরা। সেইসঙ্গে মেদিনীপুর মেডিক্যাল কলেজের সেই ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে সিআইডি তদন্তও।

মেদিনীপুর মেডিক্যাল কলেজের সেই ঘটনায় চলছে সিআইডি তদন্ত:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago