Midnapore

Midnapore: “অগা বগা লগা দের ভয়ে কাজ করতে শুরু করলাম!” ‘অভিনব’ পোস্টার সাঁটিয়ে অবস্থান-মঞ্চেই রোগী দেখলেন মেদিনীপুর মেডিক্যালের শিশু রোগ বিশেষজ্ঞ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: “অগা বগা লগা দের ভয়ে কাজ করতে শুরু করলাম!” ‘অভিনব’ এই পোস্টার সাঁটিয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের অবস্থান-মঞ্চেই চেয়ার, টেবিল পেতে চিকিৎসা পরিষেবা দিলেন সিনিয়র চিকিৎসক প্রকাশ চন্দ্র ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, “প্রতিবাদ তো শিক্ষিত সমাজ করছে। অশিক্ষিতরা তো করছে না! এই পোস্টারের মানে নিশ্চয়ই আপনারা সকলে বুঝতে পারছেন। এই ভাবে আন্দোলন শেষ করা যাবে? এই সব করলে আন্দোলনের তীব্রতা বাড়বে। মানুষকে ক্ষেপিয়ে দিলে ঝাঁঝ বাড়বে। এই লেখাটা ভাল করে দেখান। লোকে বুঝবে, কোন সমাজে চিকিৎসদের হাটে-বাজারে ঘুরতে হয়, কীসের জন্য! সমস্ত স্তরে খারাপ লোক রয়েছে। আধ ঘণ্টা লাগত না এই কেস সলভ করতে! বারো ঘণ্টা পরে পুড়িয়ে দেওয়ার পর FIR করা হচ্ছে। এর থেকে লজ্জার আর কী?”

অবস্থান-মঞ্চই যখন আউটডোর:

এ প্রসঙ্গে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, বরাবরই তাঁর (ডঃ পি.সি ঘোষের) কন্ঠ অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হয়। মেদিনীপুর মেডিক্যালের সেই ‘ব্যতিক্রমী’ ও ‘প্রতিবাদী’ চিকিৎসক ডঃ পি.সি ঘোষ আর জি কর ইস্যুতেও এদিন ঠিক এভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার আউটডোর থেকে বেরিয়ে এসে মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের অবস্থান-মঞ্চেই (বা, ধর্না মঞ্চেই) চেয়ার, টেবিল পেতে রোগী দেখার সিদ্ধান্ত নেন প্রখ্যাত শিশু ও স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডঃ পি.সি ঘোষ (চিকিৎসক প্রকাশ চন্দ্র ঘোষ)। ডঃ ঘোষ যেখানে রোগীদের (বা, শিশুদের) দেখছিলেন, ঠিক তার পেছনেই সাঁটানো ছিল অভিনব এক পোস্টার। তাতে লেখা ছিল- “অগা বগা লগা দের ভয়ে কাজ করতে শুরু করলাম!” পোস্টারের নিচে লেখা- “ডিয়েচু বেনু গোয়ালা ২২/০৮/২০২৪”।

অবস্থান-মঞ্চেই চিকিৎসা পরিষেবা দিলেন ডঃ পি.সি ঘোষ:

তবে কি প্রশাসন বা সরকারের তরফে কোনও চাপ আসছে? নাকি, সমাজ-পতিদের হুমকি? ডঃ ঘোষ বলেন, “এই আন্দোলন যাঁরা করছেন তাঁরা শিক্ষিত। অশিক্ষিতরা আন্দোলন করছেন না! কাজেই শিক্ষিতরা এই পোস্টারের অর্থ ঠিকই বুঝে যাবেন।” এ প্রসঙ্গে এও তাৎপর্যপূর্ণ যে, বৃহস্পতিবার (২২ আগস্ট) সুপ্রিম কোর্টে আর জি কর মেডিক্যাল মামলার শুরুতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্য ‘কর্মবিরতি’ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, মেদিনীপুর মেডিক্যালের সিনিয়র চিকিৎসকের এই ‘অভিনব’ প্রতিবাদে উচ্ছ্বসিত জুনিয়ররা! তাঁরা বলেন, “সত্যিই স্যার এক অভিনব প্রতিবাদ তুলে ধরেছেন। আমরা কৃতজ্ঞ!” তাঁরা এও বলেন, “আজ ১৪ দিনে পড়ল আমাদের আন্দোলন। এখনও দোষীদের ধরা বা এই নারকীয় হত্যাকান্ডের কিনারা করা সম্ভব হলো না! আমরা হতাশ।”

অভিনব সেই পোস্টার:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago