Midnapore

Midnapore: শুধুই হাহাকার! কাজের সূত্রে চেন্নাই যাচ্ছিলেন একই পরিবারের ৬ জন, একমাত্র জীবিতের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জুন: শুধুই হাহাকার! সাম্প্রতিককালের সবথেকে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ধ্বংস হয়ে গেল কতশত পরিবার। চিরতরে হারিয়ে গেলেন আপনজনেরা। কোন পরিবারের একজন আবার কোন পরিবারের দু’জন জীবিত আছেন! আবার, কোন পরিবারের সকলেই মৃত কিংবা আশঙ্কাজনক অবস্থায় সকলেই চিকিৎসাধীন। বেলা ৩টা পর্যন্ত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন জেলার অন্তত ৬০-৬৫ জন। আশঙ্কাজনক ৫-৬ জন। এঁদের মধ্যেই, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের এক যুবক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। বছর ৩২’র যুবকের নাম রবিন নাইয়া। কোনমতে তিনি প্রাণে বাঁচলেও, রবিন হারিয়েছেন তাঁর ৩ কাকু সহ ৫ জনকে। একই পরিবারের এই ৬ জন চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন করমন্ডল এক্সপ্রেসে চেপে। মাঝপথেই সব শেষ!

রবিনের শোকার্ত দিদি রেখা মন্ডল নাইয়া:

শনিবার দুপুরে মেদনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে দাঁড়িয়ে শোকে পাষাণ হয়ে যাওয়া রবিনের বড়দিদি রেখা মন্ডল নাইয়া জানালেন, “আমাদের গ্রামের ১০ জন কাজের সূত্রে চেন্নাই যাচ্ছিলেন করমন্ডল এক্সপ্রেসে। আমাদের পরিবারের ৬ জন এবং পাশের বাড়ির ৪ জন। ২ জন বেঁচে আছেন। আমার ভাই রবিন এবং আরেকজন।” তাঁদের পরিবারের তিন কাকু সহ আরও দুই আত্মীয় প্রাণ হারিয়েছেন শতাব্দীর অন্যতম ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায়। সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন রবিন। মেদিনীপুর মেডিকেলে রবিনের জন্য রক্তের ব্যবস্থা করলেন মেদিনীপুরের সমাজকর্মী ফাকরুদ্দিন মল্লিক। তবে, রেড ভলেন্টিয়ারের সদস্যরাও প্রস্তুত আছেন। প্রস্তুত শাসকদল তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরাও। তৎপর পুলিশ প্রশাসন এবং মেদনীপুর পৌরসভাও।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago