Midnapore

Midnapore: ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে জুতো খোয়ালেন সুজয়ের ভোট-সেনাপতি! খালি পায়েই জেলা কার্যালয়ে ফিরলেন বিধায়ক দীনেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ নভেম্বর: কথাতেই আছে “চোরা না শুনে ধর্মের কাহিনী!” বরং জুতো চুরির জন্য চোরেদের ‘প্রিয়’ জায়গা নাকি ধর্মীয় স্থানগুলিই। এক সঙ্গে রকমারি জুতো সেখানেই। ফলে ভক্তরা যখন মন দিয়ে পুজো, প্রার্থনা বা সৎসঙ্গে ব্যস্ত থাকেন; নিশ্চিতে নিজের কাজটি সারেন কোনো এক জুতো চোর! তা বলে খোদ বিধায়কের জুতো চুরি! শুধু বিধায়কই নন, তিনি শাসকদলের পোড়খাওয়া নেতা থেকে মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের (MKDA) প্রধানও (Chairman)। তাতে অবশ্য চোরের বয়েই গেল! পায়ের নাগালে প্রথম যে ‘পাদুকা’ পেয়েছে, তা নিয়েই হয়তো দৌড় দিয়েছে সে! তবে, সোম সন্ধ্যার এই ঘটনায় সাময়িকভাবে বেশ বিপাকে পড়তে হয় বিধায়ককে। তার থেকেও বেশি অবশ্য ‘অবাক’ হতে হয় খড়্গপুর গ্রামীণের বিধায়ক তথা MKDA-র চেয়ারম্যান দীনেন রায়কে। মুখে কিছু না বললেও, মনে মনে তিনি ভাবতে থাকেন, এই ভর সন্ধ্যায় ধর্মীয় অনুষ্ঠান-ক্ষেত্র থেকে জুতো চুরি! তাও আবার মেদিনীপুরের মতো ‘সুন্দর’ শহরে!

সুজয়-দীনেন:

বিজ্ঞাপন (Advertisement):

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যার কিছু পরে ঘটনাটি ঘটে জেলা শহর মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে (বা, বিদ্যাসাগর হলে)। ওই জায়গায় তখন একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। আমন্ত্রণ ছিল তৃণমূলের জেলা সভাপতি তথা প্রার্থী সুজয় হাজরা; বিধায়ক দীনেন রায়েরও। সন্ধ্যা নাগাদ বেশ কয়েকটি ওয়ার্ডে প্রচার শেষে, ওই অনুষ্ঠানে যোগ দিয়ে ‘জনসংযোগ’ সেরে নেওয়ার সুযোগটা ছাড়তে চাননি সুজয় আর তাঁর ভোট-সেনাপতি তথা নির্বাচনী কমিটির চেয়ারম্যান দীনেন। সুজয়ের স্কুটিতে চেপেই দীনেন গিয়েছিলেন সেখানে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবং ‘জনসংযোগ’ সেরে ফুরফুরে মেজাজেই অনুষ্ঠান-স্থল থেকে বেরোন দীনেন-সুজয়। কিন্তু, বিপদ আর আপদ তো আর বলে কয়ে আসেনা! জুতো খুঁজতে গিয়ে মাথায় হাত বর্ষীয়ান বিধায়কের। কিছুতেই পাচ্ছেন না সদ্য কেনা পাদুকা-জোড়া! সঙ্গে থাকা কর্মীরাও তন্ন তন্ন করে খোঁজা শুরু করেন। কিন্তু, সব চেষ্টাই বিফলে যায়। ততক্ষণে নিজের লক্ষ্য পূরণ করে ওই ধর্মীয় স্থান থেকে ‘অধর্ম’ করে বেরিয়ে গেছেন তস্কর বাবু! অগ্যতা খালি পায়েই স্কুটিতে চেপে নান্নুরচকের জেলা কার্যালয়ে ফেরেন বিধায়ক দীনেন। ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে রাত্রি হয়ে গেলেও, ভোটের আবহে জেলা কার্যালয়ে তখন নেতাকর্মীদের থিকথিকে ভিড়। কার্যত উৎসবের মেজাজ! প্রার্থী আর ভোট সেনাপতিকে ফিরতে দেখে উৎসাহ আরও বেড়ে যায় কর্মীদের। কিন্তু এ কি! ‘দীনেন দা’ খালি পায়ে কেন? উৎসুক-প্রশ্ন কর্মীদের মনে! ততক্ষণে অবশ্য পৌঁছে গেছেন তাঁদের (দীনেন-সুজয়ের) সঙ্গে থাকা কর্মীরাও। তাঁরাই পুরো বিষয়টি তুলে ধরেন। “লিড কত হবে” আলোচনা মাঝেই ওঠে হাসির রোল! তড়িঘড়ি বর্ষীয়ান নেতার জন্য জুতো কিনতে দৌড়ন দুই যুব কর্মী।

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago