Kharagpur

Kharagpur SDH: ‘দীর্ঘদিন’ ধরে দেখা নেই হাসপাতালে! “কুৎসা করা হচ্ছে”, পাল্টা অভিযোগ খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ নভেম্বর: কর্তৃপক্ষকে না জানিয়ে দীর্ঘদিনের দীর্ঘদিন ধরে ছুটিতে থাকার অভিযোগ উঠেছিল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পুজোর ছুটির শুরু থেকে অর্থাৎ ৬ অক্টোবর থেকে চলতি মাসের ৪ নভেম্বর, এই একমাসের মধ্য বেশিরভাগ সময়ই হাসপাতালে সুপারকে ‘দেখা যায়নি’ বলে অভিযোগ উঠেছিল। অভিযোগ এনেছিলেন নামপ্রকাশে অনিচ্ছুক মহকুমা হাসপাতালেরই একাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উপদেষ্টা দিলীপ সরখেল। এনিয়ে সোমবার (৪ নভেম্বর) জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী বলছিলেন, তিনি এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ না পেলেও বিভিন্ন সূত্র মারফত বিষয়টি তিনি শুনেছেন এবং অবিলম্বে হাসপাতাল সুপারকে কাজে যোগদানের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে এই পুরো বিষয়ের ব্যাখ্যাও চেয়েছিলেন তিনি। এরপর, আজ, মঙ্গলবার (৫ নভেম্বর) নির্দিষ্ট সময়েই হাসপাতালে দেখা যায় সুপারকে। সেই সঙ্গে এদিন দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগও অস্বীকার করেছেন হাসপাতালের সুপার ধীমান বন্দ্যোপাধ্যায়।

খড়গপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান বন্দ্যোপাধ্যায়:

বিজ্ঞাপন (Advertisement):

এদিন তিনি বলেন, অসুস্থ কারণে ৬ অক্টোবরই ১০ দিনের জন্য অনলাইনে বিশেষ ছুটির (স্পেশাল লিভ) আবেদন করছিলেন তিনি। তারপর যথারীতি হাসপাতালেও এসেছেন। বিভিন্ন কাজকর্ম এবং বৈঠকেও যোগ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছেন খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাঁর বিস্ফোরক অভিযোগ, “কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য এই সমস্ত রটনা বা কুৎসা করে বেড়াচ্ছেন আমার বিরুদ্ধে।”

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago