Movement

Suvendu: “চব্বিশ সালেই সরকার উৎখাত করব! IPS গুলোকে ভেতরে ঢোকাবো, ভাইপো তো যাবেই” লালবাজার থেকে শুভেন্দু’র হুমকি; এগিয়ে চলেছেন দিলীপ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৩ সেপ্টেম্বর:”কোনো প্ররোচনায় পা দেবেন না! লং টার্মের লড়াই। চব্বিশ সালেই সরকার উৎখাত করব! ডিসেম্বর মাসের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর সরকার চালাতে পারবেন না। এইসব IPS গুলোকে ভেতরে ঢোকাবো। ভাইপো তো যাবেই।” আটক (বা, গ্রেপ্তার) করে তাঁদের লালবাজারে নিয়ে এলে, সেখানে বসেই মঙ্গলবার দুপুর ২ টো নাগাদ এই হুমকি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর পাশে ছিলেন আহত রাহুল সিনহা। লকেট চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে লাইভ করে কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দেন শুভেন্দু অধিকারী। আইপিএস জ্ঞানবন্ত সিংহের নেতৃত্বে তাঁদের কিভাবে বাধা দেওয়া হয় এবং গ্রেপ্তার করা হয়, সেই ব্যাখ্যাও দেন‌ শুভেন্দু। যদিও, এতো সহজে গ্রেপ্তার বরণ করায় বিরোধী দলনেতা-কে ‘আলুভাতে’ বলে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।

রণক্ষেত্র সাঁতরাগাছি:

এদিকে, সাঁতরাগাছি চত্বর কার্যত হয়ে উঠেছে রণক্ষেত্র। বিজেপি কর্মী সমর্থকদের ব্যারিকেড করে আটকানো হলে শুরু হয় ইঁট বৃষ্টি। পুলিশ-ও একের পর এক টিয়ার গ্যাসের সেল ফাটাতে থাকে। অনবরত চলে জলকামান। শুভেন্দু-লকেট’দের গ্রেপ্তারি’র পর সৌমিত্র খাঁ-র নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করলে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে, কলেজ স্ট্রিট থেকে সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বিশাল মিছিল সব বাধা টপটে এগিয়ে চলেছে নবান্নের দিকে। একের পর ব্যারিকেড টপকাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। হাওড়ার মিছিলের নেতৃত্বে আছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

দিলীপের নেতৃত্বে বিশাল মিছিল:

বিজ্ঞাপন (Advertisement) :

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

1 week ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago